
মাদকবিরোধী অভিযানে অভিনব এক কৌশল অবলম্বন করেছে পেরুর পুলিশ। রাজধানী লিমায় পরিচালিত এক অভিযানে পুলিশ কর্মকর্তারা ২০২৬ ফুটবল বিশ্বকাপের মাসকটের ছদ্মবেশ ধারণ করে এক সন্দেহভাজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন।
গত বুধবার পেরুর জাতীয় পুলিশের আনুষ্ঠানিক টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বিশ্বকাপের মাসকট ‘ক্লাচ দ্য বল্ড ইগল’ ও ‘ম্যাপল দ্য মুস’-এর পোশাক পরা কয়েকজন কর্মকর্তা একটি বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে তাঁরা সাদা গেঞ্জি পরা এক ব্যক্তিকে আটক করেন।
ভিডিওতে আরও দেখা যায়, অভিযানের সময় সাদা গুঁড়ার কয়েকটি প্যাকেট ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ‘বিশ্বকাপ মুড: ‘‘পিচিচি’’র পতনের মধ্য দিয়ে অভিযানের সমাপ্তি।’
পুলিশের গ্রিন স্কোয়াডের প্রধান কর্নেল কার্লোস ফ্রেডি আলকান্তারা ওব্রেগন এ বিষয়ে অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ‘দলের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছিলাম যে, যাঁকে গ্রেপ্তার করতে যাচ্ছি, তিনি ফুটবলের একনিষ্ঠ ভক্ত এবং বিশ্বকাপের উন্মাদনায় ডুবে ছিলেন।’
অভিযানে মাসকটের ছদ্মবেশ ব্যবহারের কারণ ব্যাখ্যা করে আলকান্তারা বলেন, ‘কোনো ধরনের সন্দেহ সৃষ্টি না করে তাঁর কাছে পৌঁছাতে এবং গ্রেপ্তার নিশ্চিত করতে আমার গ্রিন স্কোয়াডের সদস্যদের বিশ্বকাপের মাসকটের বেশে পাঠানো হয়েছিল।’
এমন অভিনব ছদ্মবেশে অভিযান চালানো অবশ্য পেরুর পুলিশের জন্য নতুন কোনো ঘটনা নয়। ২০২৫ সালের ভালোবাসা দিবসে লিমায় মাদকবিরোধী এক অভিযানে একজন পুলিশ সদস্য ক্যাপিবারার পোশাক পরে অভিযান চালিয়েছিলেন। এর আগে বিভিন্ন সময়ে মার্ভেল সুপারহিরোর ছদ্মবেশেও অভিযান চালিয়েছে দেশটির পুলিশ।
এবারের বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি পেরু। দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে ১০ দলের মধ্যে নবম স্থানে থেকে তাদের অভিযান শেষ হয়। সব শেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপে অংশ নিয়েছিল লাতিন আমেরিকার দলটি।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে