সময়টা বড্ড বাজে যাচ্ছে বার্সেলোনার। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়শূন্য স্পেনের অভিজাত ক্লাবটি। দুটিই আবার চ্যাম্পিয়নস লিগের মঞ্চে।
বায়ার্ন মিউনিখের পর বেনফিকার বিপক্ষেও বার্সা পেয়েছে ৩-০ গোলে হারের তিক্ত স্বাদ। ৪৮ বছর পর ইউরোপ-সেরার মঞ্চে টানা দুই ম্যাচে হার দেখেছে কাতালান পরাশক্তিরা।
আজ রাতে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। লা লিগায় ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ছয় নম্বরে আছে তারা। আতলেতিকোর বিপক্ষে ম্যাচই হতে পারে বার্সা কোচ হিসেবে রোনাল্ড কোমানের শেষ দিন। এমনটাই দাবি করছে একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যম।
তবে কোমানকে ছাঁটাই করলে বার্সাকে গুনতে হবে ১২ মিলিয়ন ইউরো (১১৯ কোটি টাকা)। ক্লাবের আর্থিক দুরবস্থার মধ্যে মোটা অঙ্কের টাকা গচ্চা দেবে কি না, সে প্রশ্নও উঠছে। তা ছাড়া সাবেক কোচ কিকে সেতিয়েনের পাওনা এখনো পরিশোধ করেনি দলটি।
বার্সার সহ-সভাপতি এদুয়ার্দ রোমিও অবশ্য টাকার অঙ্ককে সমস্যা হিসেবে দেখছেন না। তাঁর দাবি, কোমানকে ছাঁটাই করলে টাকা বড় সমস্যা হবে না। বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ, জুভেন্টাসের সাবেক কোচ আন্দ্রেয়া পিরলো, রিভার প্লেট কোচ মার্সেলো গালারদোর সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে বার্সা।
রাতে আতলেতিকোর বিপক্ষে ম্যাচ শেষে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ক্লাব ফুটবল বন্ধ থাকবে দুই সপ্তাহ। এই সময়ের ভেতর হয়তো নির্ধারিত হবে কোমানের ভাগ্য। ভাগ্যকে নিশ্চয়ই সুতোয় ঝুলে রাখতে চাইবেন না কোমানও।

গত ১৪ বছর ধরে জাতীয় দলের গোলপোস্ট সামলানো ভোজিনিয়ার জন্য স্পেনের বিপক্ষের ম্যাচটি ছিল ৯০তম আন্তর্জাতিক ম্যাচ। বিশ্বকাপ শুরুর ঠিক আগেই ক্লাবহীন হয়ে পড়েন তিনি; শেষ হয়ে যায় পর্তুগিজ ক্লাব জিদি চাভেসের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ। তবে সম্পূর্ণ ক্লাবহীন থাকার এই মানসিক চাপ মাঠের পারফরম্যান্সে বিন্দুম
১ ঘণ্টা আগে
ফুটবলের আসল সৌন্দর্য সম্ভবত এখানেই লুকিয়ে থাকে, যেখানে খাতা-কলমের পরিসংখ্যান আর ফিফা র্যাঙ্কিং মাঠের ৯০ মিনিটের কাছে এসে একেবারে অর্থহীন হয়ে পড়ে। তা নয়তো কী! একদিকে র্যাঙ্কিংয়ের ৩ নম্বরে থাকা শিরোপার অন্যতম দাবিদার স্পেন, যাদের স্কোয়াড ঠাসা ইউরোপ সেরাদের নিয়ে। অন্যদিকে ৬৪ নম্বরে থাকা আফ্রিকার ছোট
২ ঘণ্টা আগে
মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর আজ ছিল ব্রাজিলের খেলোয়াড়দের জন্য বিশ্রামের দিন। সকালে রিকভারি সেশনের পর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পুরো দলকে ছুটি দেওয়া হয়। সেই সুযোগে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় দলের বেশ কয়েকজন ফুটবলারকে।
৩ ঘণ্টা আগে
২৫ গজ দূর থেকে নেওয়া এক দুর্দান্ত হাফ ভলি জড়াল জালে। গ্যালারিতে তখন বুনো উল্লাস। এমন একটা নান্দনিক গোলের পর জার্সি খুলে ভোঁ-দৌড় দেওয়া কিংবা দর্শকদের মাঝে ঝাঁপিয়ে পড়াই তো স্বাভাবিক। কিন্তু গোলদাতা ইয়াসিন আয়ারি কেবল হাত দুটো জোড় করলেন, এরপর নতজানু হয়ে চুম্বন করলেন সবুজ ঘাসকে।
৩ ঘণ্টা আগে