
আর্জেন্টিনার মাঠে শেষ ম্যাচ লিওনেল মেসি খেলে ফেলেছেন ৫ সেপ্টেম্বর। বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচটি হয়ে উঠেছিল মেসিময়। সেদিন ম্যাচ খেলবেন কি, মেসির চোখ থেকে অঝোরে ঝরছিল পানি।
ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ শেষে মেসি আরও বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন। কারণ, ঘরের মাঠে এটাই যে তাঁর শেষ ম্যাচ। তখনই প্রশ্ন উঠেছে, আজ থেকে ৯ মাস পরে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোতে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে কি মেসি খেলবেন? আর্জেন্টাইন ফরোয়ার্ডের কাছ থেকে উত্তর এসেছে, ‘দেখা যাক।’ মেসিকে ছাড়াই এবার আর্জেন্টিনা বাছাইপর্বের শেষ ম্যাচ খেলবে। বাংলাদেশ সময় আগামীকাল ভোর পাঁচটায় ইকুয়েডরের মনুমেন্তাল স্টেডিয়ামে শুরু হবে আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ। মেসির বিশ্বকাপে খেলার প্রসঙ্গ আসতেই স্কালোনি বলেন, ‘আমি লিওর সঙ্গে বিশ্বকাপ নিয়ে কথা বলিনি। আমি জানি সে যা বলেছে ও যা করতে যাচ্ছে, সময় নিয়ে ঠান্ডা মাথায় করবে। যা সিদ্ধান্ত নেবে, সঠিকই নেবে।’
বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচ শেষে জানা যায়, ইকুয়েডরের বিপক্ষে মেসি খেলবেন না। এই ব্যাপারে কোচ স্কালোনির সঙ্গে তাঁর (মেসি) কথা হয়েছে। চোট থেকে কেবল সেরে উঠেছেন বলে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের বিশ্রামের প্রয়োজন। এমনকি মেসি সেই ম্যাচ শেষে জানিয়েছিলেন, ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে (এমএলএস) এবারের মৌসুম ভালোমতো শেষ করার পর সিদ্ধান্ত নেবেন তিনি।
মেসির গত ম্যাচ শেষে বলা কথার প্রসঙ্গ ফের এসেছে স্কালোনির সামনে। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমি যেটার ব্যাপারে সত্যি কিছু জানি না, সে ব্যাপারে কথা বলা ঠিক না। অনেক কিছুই ঘটতে পারে। আমাদের এখানে একগাদা খেলোয়াড় আছে। সবাই জানেন সেটা। সেখান থেকে কজন জায়গা পাবেন, সেই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।’
ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা জেতে ৩-০ গোলে। সেই ম্যাচে মেসি করেন জোড়া গোল। অপর গোল করেন লাওতারো মার্তিনেজ। আর্জেন্টিনা দলে একগাদা খেলোয়াড়ের যে কথা বলেছেন, সেটা একেবারে অমূলক নয়। মেসি ছাড়াও বিশ্বকাপ বাছাইপর্বে ফরোয়ার্ড হিসেবে আছেন হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে ও হোসে ম্যানুয়েল লোপেজ। যাঁদের মধ্যে লোপেজের পালমেইরাসে খেলা দেখে মুগ্ধ স্কালোনি বিশ্বকাপ বাছাইপর্বের দলেই নিয়ে এলেন। এদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে। দুই ও তিনে থাকা ব্রাজিল ও উরুগুয়ের পয়েন্ট ২৮ ও ২৭। সবাই ১৭টি করে ম্যাচ খেলেছে।

ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
১০ মিনিট আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
৩৪ মিনিট আগে
এভাবেও ফিরে আসা যায়—মেজর লিগ সকারে (এমএলএস) আজ এমনটাই করে দেখাল ইন্টার মায়ামি। দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি। সেটা সম্ভব হয়েছে লিওনেল মেসির জাদুতে। ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
১ ঘণ্টা আগে
মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে