
কোমোর ফুটবলারদের আনন্দ বিশ্বজয়ের চেয়ে কোনো অংশে কম নয়। বাঁধভাঙা উচ্ছ্বাস কেনই বা থাকবেন না! কয়েক বছর আগেই যে দলটি খেলত ইতালির তৃতীয় স্তরের লিগে, সেই দলটির কাছে চ্যাম্পিয়নস লিগে ওঠা রূপকথাই বটে।
সিরি ‘আ’-এর ২০২৫-২৬ মৌসুমের শেষ রাতে গতকাল ক্রেমোনিজকে ৪-১ গোলে হারিয়েছে কোমো। তাতে ৭১ পয়েন্ট পাওয়ার পরও কোমো নিশ্চিত ছিল না চ্যাম্পিয়নস লিগের টিকিটের ব্যাপারে। কারণ, এসি মিলান, জুভেন্টাসও সমানে সমানে টক্কর দিচ্ছিল। শেষ পর্যন্ত দল দুটির কেউই সেরা চারে জায়গা করে নিতে পারেনি। কালিয়ারির কাছে ২-১ গোলে হেরেছে এসি মিলান। আর জুভেন্টাস ২-২ গোলে ড্র করেছে তুরিনোর সঙ্গে।
সিরি ‘আ’-এর পয়েন্ট টেবিলের সেরা চার দল সাধারণত ২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের টিকিট কাটে। ৮৭ পয়েন্ট নিয়ে সিরি ‘আ’ জিতল ইন্টার মিলান। দুই, তিন ও চারে থাকা নাপোলি, রোমা ও কোমোর পয়েন্ট ৭৬, ৭৩ ও ৭১। এসি মিলান ও জুভেন্টাস ৭০ ও ৬৯ পয়েন্ট নিয়ে পাঁচ ও ছয়ে থেকে শেষ করেছে বলে ২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে তারা (এসি মিলান-জুভেন্টাস) উঠতে পারেনি।
শুধু সিরি ‘আ’-ই নয়, এবারের ইউরোপীয় ফুটবলের অন্যান্য টুর্নামেন্টেরও ২০২৫-২৬ মৌসুমের শেষ দিন ছিল গতকাল। ২২ বছর পর আর্সেনালের প্রিমিয়ার লিগ জয়, ২০ বছর পর স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসের চ্যাম্পিয়নস লিগে ফেরা, ৪৪ বছর পর অ্যাস্টন ভিলার মেজর শিরোপা জেতা—কত ঘটনাই তো ঘটেছে। গত রাতে মোহাম্মদ সালাহ লিভারপুলের হয়ে শেষ ম্যাচ খেলেছেন। কোচ হিসেবে ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘ ১০ বছরের সম্পর্কের ইতিও ঘটল এবার। বিশেষ করে গত রাতে সালাহ ও গার্দিওলার কান্না ভক্ত-সমর্থকদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো অবস্থা।
কোমোর রূপকথাই গত রাতের ইউরোপীয় ফুটবলের মৌসুমের শেষের ‘হাইলাইট’ হয়ে থাকল। এর আগে ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতাই ছিল না দলটির। এমনকি ২০১৯ সালে যখন বিখ্যাত এক কোম্পানি কিনে নেয় ক্লাবটি, তখনো দলটি খেলছিল ইতালিয়ান ফুটবলের তৃতীয় স্তরে। গত রাতে ক্রেমোনিজের বিপক্ষে কোমো মিডফিল্ডার লুকাস দা কুনিয়া করেছেন জোড়া গোল। একটি করে গোল করেছেন আনাস্তাসিওস দুভিকাস ও জেসুস রদ্রিগেজ। ক্রেমোনিজ স্ট্রাইকার ফেদেরিকো বোনাজ্জোলির পেনাল্টি থেকে করা গোল শুধু ব্যবধানই কমাতে পেরেছে।
৪-১ গোলে জয়ের পাশাপাশি অন্যান্য ম্যাচের ফলও পক্ষে আসায় দলটি উঠে গেছে ২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে। এদিকে আর্সেনাল, পিএসজি স্ব স্ব লিগে চ্যাম্পিয়ন হওয়ায় আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের টিকিট কেটেছে। নতুন মৌসুমের আগে আরেক দফা চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হওয়ার সুযোগ পাচ্ছে দুই দল। ৩০ মে বুদাপেস্টে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে আর্সেনাল-পিএসজি। সবশেষ ২০২৪-২৫ চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল পিএসজি।
২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের টিকিট কাটল কারা
ইংল্যান্ড
আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলা, লিভারপুল
জার্মানি
বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, লাইপজিগ, স্টুটগার্ট
স্পেন
বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, ভিয়ারিয়াল, রিয়াল বেতিস
ইতালি
ইন্টার মিলান, নাপোলি, রোমা, কোমো
ফ্রান্স
প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), লেঁস, লিল
পর্তুগাল
পোর্তো
নেদারল্যান্ডস
পিএসভি আইন্ডহোভেন, ফেইনুর্ড
তুরস্ক
গালাতাসারাই
ইউক্রেন
শাখতার দোনেৎস্ক

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
২৮ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে