
‘ফিরেও ফেরা হলো না’ এটা বাংলা কবিতার একটি লাইন। এই লাইনটাই এখন মিলে যাচ্ছে রাফিনিয়ার সঙ্গে। মাঠে ফেরার প্রবল সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশা দীর্ঘ করলেন বার্সেলোনার এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
গত ২৬ সেপ্টেম্বর ওভিয়েডোর মাঠ থেকে ৩–১ গোলের জয় নিয়ে ফেরে বার্সা। সে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন রাফিনিয়া। এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। সম্প্রতি চোট কাটিয়ে দলীয় অনুশীলেন ফেরেন। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আগামী ২৬ অক্টোবর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের আতিথেয়তা নেবে বার্সা। একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছিল, চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ দিয়ে কাতালানদের জার্সিতে প্রত্যাবর্তন হতে পারে রাফিনহার।
তবে মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে রাফিনিয়ার। বার্সার একটি সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, গত বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েন ২৮ বছর বয়সী এই ফুটবলার। এজন্য গতকাল অনুশীলন করতে পারেননি। প্রতিবদেন ইএসপিএন জানিয়েছে, রিয়ালের বিপক্ষে মর্যাদাপূর্ণ ক্লাসিকোতে রাফিনিয়াকে পাচ্ছে না বার্সা সেটা এখন নিশ্চিত। আরও কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
গতকাল অনুশীলনে আসার পর অসুস্থ হয়ে পড়লে অফিসিয়ালদের সঙ্গে কথা বলে চলে যান রাফিনিয়া। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠতে এক মাসের মতো সময় লেগেছে তাঁর। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, মাঠে ফিরতে আরও প্রায় এক মাস অপেক্ষা করতে হবে ব্রাজিলিয়ান তারকাকে।
সব মিলিয়ে মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে বেশ চাপেই আছে বার্সা। রাফিনিয়া ছাড়াও রবার্ট লেভানডফস্কি, গাভি, হোয়ান গার্সিয়া, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, দানি ওলমোদের মতো প্রথম পছন্দের ফুটবলার পাচ্ছে না তারা। এমনকি নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে প্রধান কোচ হান্সি ফ্লিককেও পাবে না বার্সা। এতো না পাওয়ার ভীড়ে রিয়ালের মতো শক্তিশালী ক্লাবের বিপক্ষে জেতাটা বেশ কঠিনই হবে তাদের জন্য।

ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
৮ মিনিট আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
৩২ মিনিট আগে
এভাবেও ফিরে আসা যায়—মেজর লিগ সকারে (এমএলএস) আজ এমনটাই করে দেখাল ইন্টার মায়ামি। দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি। সেটা সম্ভব হয়েছে লিওনেল মেসির জাদুতে। ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
১ ঘণ্টা আগে
মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে