
২০২৬ বিশ্বকাপের প্রচারণার জন্য সম্প্রতি একটি পোস্টার প্রকাশ করেছিল ফিফা। যেখানে ছিল না ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি। তাতে বেশ চাপের মুখে পড়তে হয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে। চাপের মুখে শেষ পর্যন্ত ওই প্রচারণামূলক পোস্টার মুছে ফেলল ফিফা।
বিশ্বকাপের ২৩ তম আসরের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। আগামী বছরের জুনে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পরবর্তী আসর শুরু হবে। তার আগে আগামী ৫ ডিসেম্বর বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। মুলত ড্র’কে সামনে রেখে প্রচারণা চালাতেই ওই পোস্টার তৈরি করেছিল ফিফা। যেখানে এখন পর্যন্ত বিশ্বকাপে জায়গা পাওয়া ৪২ দলের একজন করে সেরা ফুটবলারের ছবি রাখা হয়েছিল।
পোস্টারটিতে আর্জেন্টিনার প্রতিনিধিত্বকারী হিসেবে লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, ইংল্যান্ডের হ্যারি কেন এবং নরওয়ের আর্লিং হাল্যান্ডকে রাখা হয়েছিল। কিন্তু পর্তুগালের প্রসঙ্গ আসতেই বিতর্ক তৈরি হয়। দলটি থেকে প্রত্যাশিতভাবেই থাকার কথা ছিল রোনালদোর। কিন্তু সাত নম্বর জার্সধারীর পরিবর্তে ম্যানচেস্টারের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজের ছবি রেখেছিল ফিফা।
যেটা মেনে নিতে পারেননি ভক্তরা। রোনালদোকে বিশ্বকাপ প্রচারণায় না রাখায় ফিফার কড়া সমালোচনা করতে থাকেন ভক্তরা। প্রতিবেদনে বোলাভিপ জানিয়েছে, কোনো ব্যাখ্যা ছাড়াই তাদের অ্যাকাউন্ট থেকে পোস্টারটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় ফিফা।
এর আগে ফিফার ওই প্রচারণামূলক পোস্টারের সমালোচনা করতে গিয়ে এক ভক্ত লিখেছেন, ‘সম্পাদক রোনালদোকে ভুলে গেছেন? তিনি মনে হয় মেসির ভক্ত।’ আরেকজন লিখেছেন, ‘রোনালদোর কোনো পোস্টারের প্রয়োজন নেই। পোস্টারেই বরং রোনালদোর প্রয়োজন।’
আরেকজন ভক্ত লিখেছেন, ‘সিআরসেভেন সব সময় উত্তাপ বয়ে আনেন। অবাক হওয়ার কিছু নেই যে তাঁর ছবি ইচ্ছে করেই মুছে ফেলা হয়েছে।’

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১০ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১২ ঘণ্টা আগে