
চোটের কারণে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় মাঠের বাইরে থাকায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে অস্বস্তিতে ছিল বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার আগে এবার কাতালান শিবিরে স্বস্তি ফেরালেন রাফিনহা।
মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আগামী ২৬ অক্টোবর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের আতিথেয়তা নেবে বার্সা। তার আগে দলীয় অনুশীলনে ফিরেছেন দলের অন্যতম সেরা ফুটবলার রাফিনহা। এক বিবৃতিতে স্প্যানিশ জায়ান্টরা বিষয়টি নিশ্চিত করেছে।
গত ২৬ সেপ্টেম্বর ওভিয়েডোর মাঠ থেকে ৩–১ গোলের জয় নিয়ে ফেরে বার্সা। সে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন রাফিনহা। এরপর থেকেই মাঠের বাইরে আছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। রিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন হতে পারে তাঁর। এল ক্লাসিকোতে রাফিনহাকে বদলি হিসেবে মাঠে নামাতে পারেন হান্সি ফ্লিক।
রাফিনহার সঙ্গে চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন বার্সার স্প্যানিশ ফরোয়ার্ড ফেররান তরেস। এল ক্লাসিকোতে রবার্ট লেভানডফস্কি, গাভি, হোয়ান গার্সিয়া, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, দানি ওলমোদের খেলার সম্ভাবনা নেই। চোট কাটিয়ে এখনো ফিরতে পারেননি তাঁরা।
উয়ফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের সবশেষ ম্যাচে অলিম্পিয়াকোসকে ৬–১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। ক্লাসিকোর আগে এই জয়ের আত্মবিশ্বাস বেশ কাজে দেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ২২ পয়েন্ট নিয় টেবিলের দুইয়ে আছে তারা। শীর্ষে অবস্থান করছে রিয়াল। লস ব্লাঙ্কোসদের সংগ্রহ ২৪ পয়েন্ট।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
৭ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
৩৮ মিনিট আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
৪২ মিনিট আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে