নিজের শেষ বিশ্বকাপে বেশ ছন্দে আছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে গোল, অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে এগিয়ে নিচ্ছেন দুরন্ত গতিতে। দারুণ ছন্দে থাকা মেসি ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন প্রতিনিয়তই। এক প্রতিবেদককে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন অধিনায়ক হয়ে পড়েছেন আবেগাপ্লুত।
মঙ্গলবার ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠে আর্জেন্টিনা। তারপর মেসির সাক্ষাৎকার নিয়েছিলেন টেলিভিশন পাবলিকার প্রতিবেদক সোফি মার্তিনেজ। মার্তিনেজ তখন বলেন, ‘একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই। প্রশ্ন না, এমনিই জানতে চাচ্ছি। বিশ্বকাপ ফাইনাল আসছে এবং নিশ্চিত ভাবেই আর্জেন্টিনা জিতবে। যেভাবে আপনি আর্জেন্টিনাকে প্রতিনিধিত্ব করছেন, তা কেউ কোনোদিন ভুলতে পারবেন না। সত্যি বলতে, সবার জীবনে আপনার ছাপ আপনি রেখে গেছেন এবং আমার কাছে এটা বিশ্বকাপ জয়ের থেকেও বড় কিছু।’
মার্তিনেজের কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন মেসি। অঅর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘মানুষের ভালোবাসা আমি বুঝতে পারছি। এটা শুধু ফলাফলই না তবে যে পথ আমরো পাড়ি দিয়েছি, সেটাও এখানে ব্যাপার। আগে আর্জেন্টিনায় হার-জিতকে মূল্যায়ন করা হতো। কিন্ত এখন মানুষ অন্য ব্যাপারগুলোকেও গুরুত্ব দেয়।’
আর্জেন্টিনার জার্সিতে মেসি এখন পর্যন্ত ১৭০ ম্যাচ খেলে করেছেন ৯৫ গোল, অ্যাসিস্ট করেছেন ৫৪ গোলে। বিশ্বকাপে ২৫ ম্যাচে করেছেন ১১ গোল, ৮ গোলে করেছেন অ্যাসিস্ট। বাতিস্তুতাকে ছাড়িয়ে আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। বাতিস্তুতা করেছিলেন ১০ গোল। বিশ্বকাপে ৮ অ্যাসিস্ট করে পেলে, ম্যারাডোনার সঙ্গী এখন মেসি।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে