আর্জেন্টিনার ম্যাচ হলে এমিলিয়ানো মার্তিনেজ কি আলোচনায় না এসে থাকতে পারেন! চীনের মহাপ্রাচীর হয়ে সামলান গোলবার। এরই মধ্যে পেয়ে গেছেন ‘বাজপাখি’ উপাধি। এবার মাঠের পারফরম্যান্স ছাপিয়ে ভিন্ন এক ঘটনায় তাঁর শাস্তির দাবি করল কলম্বিয়া।
ঘটনা মূলত আর্জেন্টিনা-কলম্বিয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ নিয়ে। মেট্রোপলিটানো স্টেডিয়ামে পরশু রাতে ম্যাচ শেষে কলম্বিয়ার ফুটবলারদের সঙ্গে হাত মেলান মার্তিনেজ। তখন জনি জ্যাকসন নামে এক ক্যামেরাম্যানকে দেখে ক্যামেরার ওপরই থাপ্পড় মেরে বসেন মার্তিনেজ। তখন ক্যামেরাসহ তৎক্ষণাৎ জ্যাকসন পড়ে যান বলে জানা যায়। এমন ঘটনায় আর্জেন্টাইন গোলরক্ষকের কঠিন শাস্তি দাবি করে কলম্বিয়া ক্রীড়া সাংবাদিক অ্যাসোসিয়েশন (অ্যাকর্ড) গত রাতে এক বিবৃতিতে বলেছে, ‘ম্যাচ শেষে ক্যামেরাম্যানের প্রতি আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ যে আক্রমণাত্মক আচরণ করেছেন, সেটা প্রত্যাখ্যান করছে অ্যাকর্ড কলম্বিয়া। দেশের ক্রীড়া সাংবাদিকতার প্রতিনিধি হিসেবে অ্যাকর্ড ফিফার কাছে এমিলিয়ানো মার্তিনেজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।’
মার্তিনেজ যা করেছেন, সেটাকে বাক্স্বাধীনতার ওপর আক্রমণ বলে দাবি করেছে অ্যাকর্ড। কলম্বিয়ার ক্রীড়া সাংবাদিকদের প্রতিনিধি হিসেবে অ্যাকর্ড বলেছে, ‘ক্যামেরাম্যানের যন্ত্রপাতি ফেলে দেওয়া বাক্স্বাধীনতার ওপর আক্রমণ। এটা মোটেও গ্রহণযোগ্য নয়। নতুন প্রজন্মের কাছে উদাহরণ হওয়ার মতো কেউ নন।’
টানা ১২ ম্যাচ জয়ের পর আর্জেন্টিনার জয়রথ থামল পরশু। আর্জেন্টাইনদের ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়া। তাতে কলম্বিয়া নিয়েছে ২০২৪ কোপা আমেরিকায় ফাইনাল হারের ‘প্রতিশোধ’। টানা ম্যাচ জিততে থাকা আর্জেন্টিনার এই হার হয়তো হজম করতে পারেননি মার্তিনেজ। সে কারণেই কিনা ক্যামেরাম্যানের ওপর আক্রমণ। যদিও আর্জেন্টাইন সংবাদমাধ্যমের দাবি, কলম্বিয়ার একটি পেনাল্টি বিতর্কিত থাকার কারণেই রাগ হয়েছিলেন মার্তিনেজ।
যে কারণেই মার্তিনেজ আক্রমণাত্মক হয়ে থাকুন না কেন, আর্জেন্টাইন গোলরক্ষককে হতাশ হতে না করেছেন জ্যাকসন। এক ভিডিও বার্তায় জ্যাকসন বলেন, ‘দিবু, আমি তোমাকে মাথা ঠান্ডা রাখতে বলছি। সবাই জীবনে ম্যাচ হেরেছে। এই হারে হয়তো তুমি বেশি কষ্ট পেয়েছ। কিন্তু সব ভুলে সামনে এগিয়ে যাও।’
জ্যাকসন কলম্বিয়ার কারাকল টিভি ও আরসিএন দেপোর্তেসের ক্যামেরাম্যান হিসেবে মূলত কাজ করেন। মাঠে গিয়ে মার্তিনেজের সঙ্গে ম্যাচ নিয়ে কথা বলতে যেতেই আঘাত পেয়েছেন জ্যাকসন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যামেরাম্যান বলেন, ‘শেষ বাঁশি বাজার পর ক্যামেরাম্যান হিসেবে মাঠে গিয়ে প্রতিক্রিয়া নেওয়াই ছিল আমার কাজ। তার কাছে এগিয়ে যেতেই আঘাত করল। এতে খুব রাগ হয়েছিল। কারণ তার মতো আমিও নিজের কাজ করছিলাম।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩৩ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে