
মাঠের বাইরের লড়াই ছাপিয়ে এখন বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মধ্যে চলে অন্য রকম যুদ্ধ। সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকদের কথার লড়াই তো চলেই। কখনো কখনো কাঠগড়ায় তোলা হয় রেফারিকে। বার্সেলোনা এবার রেফারির সহায়তা পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বলে অভিযোগ করেছে মাদ্রিদভিত্তিক এক প্রতিষ্ঠান।
১০ বিতর্কিত সিদ্ধান্তের কারণে লা লিগার পয়েন্ট তালিকায় বার্সেলোনা শীর্ষে রয়েছে দাবি করেছে মাদ্রিদভিত্তিক ওয়েবসাইট ‘ডিফেন্সা সেন্ট্রাল’। বার্সা-রিয়ালের মাঠের পারফরম্যান্সে নয়, বছরের পর বছর ধরে রেফারির পক্ষপাতিত্বের কারণে বার্সা স্প্যানিশ ফুটবলে আধিপত্য বিস্তার করেছে বলে দাবি এই মাদ্রিদভিত্তিক ওয়েবসাইটের। ১০ সিদ্ধান্তের মধ্যে বিতর্কিত পেনাল্টি ও লাল কার্ডের ব্যাপারও আছে। এই সিদ্ধান্তগুলো ম্যাচের ফলাফলে প্রভাব রেখেছে বলে দাবি করেছে ডিফেন্সা সেন্ট্রাল।
চলুন দেখে নেওয়া যাক ডিফেন্সা সেন্ট্রাল কোন দশ বিতর্কিত সিদ্ধান্তের কথা উল্লেখ করেছে:
১. রায়ো ভায়েকানোর বিপক্ষে লামিনে ইয়ামালকে একটি পেনাল্টি দেওয়া হয়েছিল। ওই ম্যাচে যান্ত্রিক ত্রুটির কারণে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) যাচাই করতে পারেননি রেফারি। তাতে বার্সেলোনা একটি পয়েন্টও পেয়ে যায়।
২. সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকোতে ভিনিসিয়ুস জুনিয়রকে ফাউল করায় লামিনে ইয়ামালের বিরুদ্ধে পেনাল্টির বাঁশি বাজানো হয়েছিল। পরে রেফারি সেই সিদ্ধান্ত বদলান। যদিও সেই ফাউলটি স্পষ্ট ছিল।
৩. সেভিয়ার বিপক্ষে পেনাল্টি বক্সের মধ্যে আলে বালদের একটি হ্যান্ডবল ‘পরিষ্কার’ বোঝা গেলেও রেফারি পেনাল্টি দেননি।
৪. সেলতা ফিগো ম্যাচে মার্কোস আলোনসোর বিরুদ্ধে একটি বিতর্কিত পেনাল্টি দেওয়া হয়েছিল। যদিও পেনাল্টি বক্সের মধ্যে তিনি বলে হাত দেননি।
৫. আথলেটিক বিলবাওর উইলিয়ামসকে ভয়ংকর ট্যাকল করেছিলেন বার্সা ডিফেন্ডার পাউ কুবারসি। তবে রেফারি তাঁকে লাল কার্ড না দেখিয়ে হলুদ কার্ড দেখিয়েছেন।
৬. এলচে ম্যাচে বক্সের ভেতরে আলভারো রদ্রিগেজকে ফাউল করলেও আলেহান্দ্রো বালদের বিরুদ্ধে রেফারি পেনাল্টি দেননি।
৭. ওভিয়েদোর বিপক্ষে আলবার্তো রেইনাকে ফাউল করলেও গোলরক্ষক জুয়ান গার্সিয়ার বিরুদ্ধে পেনাল্টি দেওয়া হয়নি।
৮. রায়ো ভায়োকানোর বিপক্ষে ন্যু ক্যাম্পে রাইতুকে বক্সের মধ্যে ফাউল করলেও ফারমিন লোপেজকে পেনাল্টি দেওয়া হয়নি।
৯. সেভিয়ার বিপক্ষে মাত্র ১৮ মিনিটের মধ্যে কানসেলোর বিরুদ্ধে রেফারি দুইবার বিতর্কিত পেনাল্টি দিয়েছেন।
১০. ওয়ান্দাও মেত্রোপলিতানোতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জেরার্ড মার্টিনকে লাল কার্ড দেখান রেফারি। পরে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়। গত পরশু লা লিগার এই ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সা।
আতলেতিকোকে ২-১ গোলে হারিয়ে লা লিগার শিরোপায় এরই মধ্যে এক হাত দিয়ে রেখেছে বার্সেলোনা। ৩০ ম্যাচে ২৫ জয়, ১ ড্র ও ৪ হারে ৭৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান পোক্ত করে রেখেছে বার্সা। দুই, তিন ও চারে থাকা রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬৯, ৫৮ ও ৫৭। প্রত্যেকেই ৩০টি করে ম্যাচ খেলেছে। রিয়াল পরশু রাতে মায়োর্কার কাছে হেরেছে ২-১ গোলে।
রিয়াল-বার্সাকে দ্রুতই আবার মাঠে নামতে হবে। তবে মুখোমুখি লড়াই নয়। চ্যাম্পিয়নস লিগে আলাদা আলাদা প্রতিপক্ষের বিপক্ষে খেলবে দল দুটি। আগামীকাল সান্তিয়াগো বার্নাব্যুতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ। বার্সা খেলতে নামবে ঠিক পরের রাতেই। এই ম্যাচে বার্সার প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ। ম্যাচটি হবে ন্যু-ক্যাম্পে।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেই এখন আম্পায়ারিং করতে দেখা যায় শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। চ্যালেঞ্জ জানিয়ে তাঁর সিদ্ধান্তকে খুব কম সময়েই বদলাতে পারেন ক্রিকেটাররা। আজ রিশাদ হোসেনও হার মেনে গেলেন সৈকতের কাছে।
৫ ঘণ্টা আগে
বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে সম্প্রতি এক পোস্ট দেওয়ার পর ইমাম-উল-হক বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছেন। অনেকেই পাকিস্তানি তারকা ক্রিকেটারের বৈবাহিক জীবন নিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকেন। এবার তিনি মুখ খুলেছেন। পাকিস্তানি বাঁহাতি ব্যাটারের দাবি, অনেকেই না জেনে বুঝে কথাবার্তা বলেছেন।
৬ ঘণ্টা আগে
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ভেন্যু স্থানান্তরের দাবি থেকে সরে না আসায় ইরান এই ফুটবল মহাযজ্ঞে অংশ নেবে কি নেবে না, তা সূতোয় ঝুলছে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ালি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপের অংশগ্রহণের সম্ভাবনা ক্রমশ কমছে।
৭ ঘণ্টা আগে
ফুটবলের মাঠ রণক্ষেত্রে পরিণত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। দক্ষিণ আমেরিকার ফুটবলে সংঘর্ষ এত তীব্র আকার ধারণ করে যে লাল কার্ড তো দেখানো হয়ই। এমনকি বাধ্য হয়ে ম্যাচ বাতিল করা হয়। ফ্রান্সের ঘরোয়া ফুটবলেও দেখা গেছে তেমন তুলকালাম ঘটনা।
৮ ঘণ্টা আগে