এক যুগ পর ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব ইতিহাসের সেরা ফুটবলারকে ফিরে পাওয়া ম্যানইউ সমর্থকদের জন্য অন্য রকম আনন্দের। সেই আনন্দ প্রকাশের ধারায় ভাঙছে একের পর এক রেকর্ড।
ইনস্টাগ্রাম অনুসারীর নতুন রেকর্ড গড়ার পর এবার জার্সি বিক্রিতেও রেকর্ড গড়লেন রোনালদো। চার ঘণ্টারও কম সময়ে দৈনিক জার্সি বিক্রির রেকর্ড ভেঙেছেন সিআরসেভেন। ছাড়িয়ে গেছেন লিওনেল মেসিকেও।
ম্যানইউতে যোগ দেওয়ার পর সবার চোখ ছিল ৭ নম্বর জার্সির দিকে। গত মৌসুমে এডিনসন কাভানি এই জার্সি পরে খেলেছিলেন। তবে ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, রোনালদোই পাচ্ছেন বিখ্যাত ৭ নম্বর জার্সিটি। রোনালদো নিজেও নিশ্চিত করেছেন তাঁর আইকোনিক জার্সি পাওয়ার বিষয়টি।
এরপরই বিদ্যুৎ গতিতে বাড়তে থাকে রোনালদোর ৭ নম্বর জার্সি বিক্রি। এক পর্যায়ে তা দৈনিক বিক্রির রেকর্ডও ভেঙে দেয়। জার্সি বিক্রিতে নতুন রেকর্ড হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ম্যানইউ কর্তৃপক্ষও।
ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, রোনালদো ৭ নম্বর জার্সি পরবে এটি নিশ্চিত হওয়ার পর থেকেই বিক্রিতে ধুম লাগে। অনলাইনে ভক্তরা জার্সির অর্ডার দিতে শুরু করেন। যা উত্তর আমেরিকার বাইরে কোনো নির্দিষ্ট ক্রীড়া সামগ্রী মার্চেন্ডাইজ সাইটের এক দিনের বিক্রিতেও নতুন রেকর্ড গড়েছে।
ম্যানইউয়ের অফিশিয়াল রিটেইল পার্টনার ফ্যানাটিকসও জার্সি বিক্রিতে নতুন রেকর্ড ছোঁয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
শুধু তাই নয়, ২৪ ঘণ্টায় জার্সি বিক্রিতে রোনালদো ছাড়িয়ে গেছেন লিওনেল মেসিকেও। অনলাইনের পাশাপাশি ওল্ড ট্রাফোর্ডে ক্লাবের দোকানেও ভক্তরা রোনালদোর জার্সি কিনতে ভিড় জমিয়েছেন।

ফুটবলের আসল সৌন্দর্য সম্ভবত এখানেই লুকিয়ে থাকে, যেখানে খাতা-কলমের পরিসংখ্যান আর ফিফা র্যাঙ্কিং মাঠের ৯০ মিনিটের কাছে এসে একেবারে অর্থহীন হয়ে পড়ে। তা নয়তো কী! একদিকে র্যাঙ্কিংয়ের ৩ নম্বরে থাকা শিরোপার অন্যতম দাবিদার স্পেন, যাদের স্কোয়াড ঠাসা ইউরোপ সেরাদের নিয়ে। অন্যদিকে ৬৪ নম্বরে থাকা আফ্রিকার ছোট
২৬ মিনিট আগে
মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর আজ ছিল ব্রাজিলের খেলোয়াড়দের জন্য বিশ্রামের দিন। সকালে রিকভারি সেশনের পর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পুরো দলকে ছুটি দেওয়া হয়। সেই সুযোগে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় দলের বেশ কয়েকজন ফুটবলারকে।
১ ঘণ্টা আগে
২৫ গজ দূর থেকে নেওয়া এক দুর্দান্ত হাফ ভলি জড়াল জালে। গ্যালারিতে তখন বুনো উল্লাস। এমন একটা নান্দনিক গোলের পর জার্সি খুলে ভোঁ-দৌড় দেওয়া কিংবা দর্শকদের মাঝে ঝাঁপিয়ে পড়াই তো স্বাভাবিক। কিন্তু গোলদাতা ইয়াসিন আয়ারি কেবল হাত দুটো জোড় করলেন, এরপর নতজানু হয়ে চুম্বন করলেন সবুজ ঘাসকে।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ড যেন নিত্যসঙ্গী। আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু হবে আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচেই লা আলবিসেলেস্তেদের হয়ে ২০০তম ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন দশ নম্বর জার্সিধারী।
২ ঘণ্টা আগে