চোটের সংখ্যা বাড়ছে টটেনহাম শিবিরে। এবার হ্যামস্ট্রিং চোটে পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন স্পার্সদের আর্জেন্টাইন সেন্টার-ব্যাক ক্রিস্তিয়ান রোমেরো। আজ এমনটাই জানিয়েছেন জানিয়েছেন টটেনহামের কোচ এনজ পোস্তেকোগ্লু।
গত শনিবার প্রিমিয়ার লিগে ঘরের মাঠে এভারটনের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচের দুঃসংবাদ শুনে টটেনহাম। সেই ম্যাচের চোট পেয়ে ৪৬ মিনিটে মাঠ ছাড়েন রোমেরো। ২৫ বছর বয়সী তারকার ছিটকে যাওয়া নিয়ে পোস্তেকোগ্লু বলেছেন, ‘এই (রোমেরো) হারানো নিশ্চিতভাবে এটা হতাশার। তার স্ক্যান করা হয়েছে এবং হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। সম্ভাবনা রয়েছে চার বা পাঁচ সপ্তাহ তাকে না পাওয়ার।’
এর আগে থেকে চোটে আছেন টটেনহামের দুই ডিফেন্ডার মিকি ফন দে ভেন এবং রায়ান সেসেগনন। স্পার্সরা বছরের শেষ ম্যাচ খেলবে আগামী বৃহস্পতিবার ব্রাইটনের বিপক্ষে। সেই ম্যাচে এই তিন ডিফেন্ডার তো থাকবে না, ফুল-ব্যাক ডেস্টিনি উদোগিকেও পাচ্ছেন না পোস্তেকোগ্লু। নিষেধাজ্ঞায় আছেন ইতালিয়ান ডিফেন্ডার।
গত নভেম্বরে চেলসির বিপক্ষে চেলসির বিপক্ষে ৪-১ গোলে হারের ম্যাচে লাল কার্ড দেখে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা পান বিশ্বকাপজয়ী রোমেরো। তবে আর্জেন্টাইনদের জন্য স্বস্তির হলো, আগামী জুনের আগ পর্যন্ত কোনো ম্যাচে নেই তাদের।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে