
শুরুতে পিছিয়ে পড়লেও ম্যাচে ফেরে ইন্টার মায়ামি। পয়েন্ট ভাগ করার স্বপ্নই দেখছিল ফ্লোরিডার ক্লাবটি। কিন্তু শেষ দিকে ৩ মিনিটের ঝড়ে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচটিতে শিকাগোর কাছে ৫–৩ ব্যবধানে হেরেছে মায়ামি। এই হারের দায় নিয়েছেন দলটির প্রধান কোচ হ্যাভিয়ের মাশচেরানো।
চেজে স্টেডিয়ামে ৩১ মিনিটের মধ্যে মায়ামির জালে দুবার বল পাঠায় শিকাগো। ৩৯ মিনিটে টমাস আভিলেস স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান। ৪ মিনিট পর কোয়ামের কল্যাণে স্কোরলাইন ৩–১ করে সফরকারী দল। ২ গোলে পিছিয়ে থাকা মায়ামির ত্রাতা হয়ে ওঠেন লুইস সুয়ারেজ। ৫৭ ও ৭৪ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান উরুগুইয়ান স্ট্রাইকার। ৭৯ মিনিট পর্যন্ত সমতা ধরে রাখতে পেরেছিল মায়ামি। পরের মিনিটে ফের শিকাগোকে এগিয় নেন জাস্টিন প্লেগার। ৮৩ মিনিটে ব্রায়ান গুতিয়েরেস মায়ামির জালে শেষ পেরেক ঠুঁকে দেন।
দলের হারের দিনে নিজের সেরাটা দিতে পারেননি লিওনেল মেসি। এ নিয়ে টানা দুই ম্যাচে গোল করতে পারলেন না আর্জেন্টাইন তারকা ফুটবলার। তাই হারের পর বিষণ্ন মনে মাঠ ছেড়েছেন তিনি। ৩১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের চারে আছে মিয়ামি। ৫১ পয়েন্ট পাওয়া শিকাগোর অবস্থান ৮ নম্বরে।
মাচ শেষে মাশচেরানো বলেন, ‘এই হারের পুরো দায় আমার। ম্যাচে আমাদের পরিকল্পনা কাজে লাগেনি। আমরা একধরনের প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু ম্যাচের পরিস্থিত সম্পূর্ণ ভিন্ন কিছুতে ছিল। প্রথমার্ধে আমরা এমন পরিবর্তন এনেছিলাম, যা দলের জন্য ভালো হিসেবেই কাজ করেছে। এই হার আমাদের জন্য লজ্জাজনক। আমি খেলোয়াড়দের বলেছি, আমাদের পদ্ধতিতে ভুল ছিল। ম্যাচে আমরা দখল নেওয়ার চেষ্টা করেছি। আমি এই হারের সম্পূর্ণ দায় নিজের কাঁধে নিচ্ছি।’
নিজের কাঁধে দায় নিলেও এদিন ভাগ্য যে সহায় ছিল না, সেটাও বোঝাতে চাইলেন মাশচেরানো, ‘আমরা অনেক ঝুঁকি নিয়েছি। ছেলেরা প্রচুর সুযোগ তৈরি করেছে। কিন্তু আমরা ফিনিশিং করতে পারিনি। ম্যাচে সমতা ফেরানোর পর আমরা ওপরের দিকে উঠে খেলার চেষ্টা করেছি। আশা ছিল হয়তো শেষ ২০ মিনিটে আরেকটি সুযোগ আসবে। তারপর প্রতিপক্ষ দল আবার এগিয়ে যায়। তারা ভাগ্যবান ছিল। দুর্ভাগ্যবশত আমরা ৩-৩ সমতা ধরে রাখতে পারিনি। শেষ গোলটি হজমের পর পরিস্থিতি আমাদের পক্ষে ছিল না।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে