
বাংলাদেশ-ভারত ফাইনালে নাটক হবে না তা কী করে হয়! দুবার পিছিয়ে পড়ে বাংলাদেশ ফিরে আসার গল্পটা লিখল দারুণভাবে। কিন্তু ওই যে স্নায়ুচাপ; যা বরাবরই দুই দলের মধ্যে বড় পার্থক্য হয়ে দাঁড়ায়। আজও দেখা গেল একই গল্পের পুনরাবৃত্তি।
কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে টাইব্রেকারে বাংলাদেশকে ৪-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ভারত। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ২-২ গোলের সমতায়। টাইব্রেকারে বাংলাদেশের হয়ে গোল করতে পারেননি ইকরামুল ইসলাম ও আজম খান। ইকরামুলের শট বারে লেগে ফিরে এলেও আজম খানকে ঠেকিয়ে দেন ভারতীয় গোলরক্ষক জ্যোতি বড়ুয়া।
এর আগে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে যাওয়া খেলায় বাংলাদেশ ধাক্কা খায় চতুর্থ মিনিটে। বাঁ প্রান্ত দিয়ে গুনলাইবা ওয়াংখেইরাকপামের বাড়ানো বল বাংলাদেশি ডিফেন্ডারের পায়ে লেগে ভাগ্যগুণে চলে যায় বক্সে থাকা দাল্লালমুয়োন গাংতের কাছে। সুযোগ সন্ধানী এই ফরোয়ার্ড বল জালে পাঠাতে কোনো ভুল করেননি।
২৫ মিনিটে ভারতের রক্ষণ চুরমার করে সমতায় ফেরে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের নেওয়া কর্নারে হেড করে বাঁ দিকের পোস্টে পাঠান আজম খান। সেখান থেকে পাল্টা হেডে বল গোললাইন পার করান মোহাম্মদ মানিক। গোললাইন অতিক্রমের পর সাব্বিরও ছোঁয়ায় বল জালে গেলেও গোলের খাতায় নাম ওঠে মানিকেরই।
সমতা আনার পর ভারতকে আরও চাপে ফেলার চেষ্টা করে বাংলাদেশ। ২৯ মিনিটে ফয়সালের কর্নার পাঞ্চ করে ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি ভারতের গোলরক্ষক জ্যোতি বড়ুয়া। বক্সের ভেতর অপু রহমানের হেড ফিরে আসে পোস্টে লেগে। ৩৩ মিনিটে মোহাম্মদ আরিফের দূরপাল্লার শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন ভারতীয় গোলরক্ষক।
৩৮ মিনিটে আবার এগিয়ে যায় ভারত। বাঁ প্রান্ত ধরে দুর্দান্তভাবে এগিয়ে অসাধারণ এক ক্রস বাড়ান গুনলাইবা। তা অবশ্য ফেরানোর চেষ্টা করেন বাংলাদেশ গোলরক্ষক আলিফ রহমান। কিন্তু ফিরতি বল পেয়ে যান আজলান শাহ। তাঁর বাঁ পায়ের শট বাংলাদেশের ইকরামুল ইসলামের পায়ে লেগে আশ্রয় নেয় জালে।
বিরতির পর ৫১ মিনিটে আবারও বাংলাদেশের গোলের পথে বাধা হয়ে দাঁড়ায় ভাগ্য। অধিনায়ক ফয়সালের শট বারে লেগে ফিরে এলে পুড়তে হয় হতাশায়। এরপর খেলতে থাকে বাংলাদেশই। ভারত সেভাবে আক্রমণে ওঠার সুযোগ পাচ্ছিল না। শেষ দিকে অবশ্য চাপে রাখার চেষ্টা করে তারা। ৮৭ মিনিটে গাংতের ৩০ গজ দূরের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন বাংলাদেশ গোলরক্ষক। সেই কর্নার থেকে ভারতীয় এক ফুটবলারের হেড ফিরে আসে বারে লেগে।
অবশেষে বাংলাদেশ সমতার দেখা পায় যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে। সাব্বির ইসলামের বাড়ানো লং থ্রো বক্সে জটলার মধ্যে পড়ে। খানিকটা দূর থেকে এগিয়ে এসে প্লেসিং শটে জাল কাঁপান ইহসান হাবিব। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ভারতের হয়ে গোলের দেখা পান গাংতে, কোরোউ মেইতি, ইন্দ্র রানা ও শুবম পুনিয়া। বাংলাদেশের হয়ে মানিক গোলের দেখা পেলেও তা যথেষ্ট ছিল না।
অনূর্ধ্ব–১৭ পর্যায়ে তাই বাংলাদেশের কাছে অধরাই থাকল শিরোপা। ২০২২ সালে সেমিফাইনালে এবং ২০২৪ সালে ফাইনালে এই ভারতের কাছেই হারতে হয়েছে।

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
১ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে