মৌসুমটা দারুণভাবে শুরু করলেও মাঝপথে এসে খেই হারিয়ে ফেলেছে আতলেতিকো মাদ্রিদ। এ মাসের শুরুতে আথলেতিক বিলবাওয়ের কাছে দ্বিতীয় লেগে বিধ্বস্ত হয়ে কোপা দেল রের সেমিফাইনাল থেকে বিদায়, লা লিগায় নিজেদের আগের ম্যাচে কাদিজের মাঠে হার, শিরোপার দৌড়ে শীর্ষে থাকা নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে পড়া—সব মিলিয়ে একেবারে স্বস্তিতে নেই ডিয়োগো সিমিওনে।
তবে আজ চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানকে আতিথেয়তা দেওয়ার আগে তাঁর যা একটু স্বস্তি আতোয়ান গ্রিজমান ফেরায়। নিজেদের মাঠে মেত্রোপোলিতানে ফিরতি লেগে চোট কাটিয়ে ফেরা ফরাসি ফরোয়ার্ডকে পাচ্ছেন সিমিওনে। গত ফেব্রুয়ারিতে সান সিরোতে প্রথম লেগে ১-০ গোলে হারের ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়েন গ্রিজমান। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪ ম্যাচ খেলে আতলেতিকোর জয় ১ টি।
অবশ্য সেসব পুরোনো ক্ষত ভুলেই জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে সিমিওনের শিষ্যদের। নয়তো টানা দ্বিতীয়বার শেষ আটের আগে থেমে যেতে হবে। তবে ম্যাচটা ঘরের মাঠে বলেই রোহিব্লাঙ্কোসরা আশায় বুক বাঁধছেন। মেত্রোপোলিতানোতে যে এ মৌসুমে ২০ ম্যাচের মধ্যে তাদের হার মাত্র ২ টি!
ইন্টারও অবশ্য ছেড়ে দিয়ে কথা বলবে না। গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ তারা। সিরি আ পুনরুদ্ধারের পথেও ঢের এগিয়ে যাওয়া নেরাজ্জুরিরা এ মৌসুমে আছে দারুণ ছন্দে। তবে সিমিওনে হুমকি দিয়ে রাখলেন তাঁর সাবেক সতীর্থ ইন্টারের কোচ সিমিওনে ইনজাঘিকে। একসময় লাৎসিওতে দুজনে খেলেছেন একসঙ্গে। তবে গত ম্যাচের হারের বদলাটা এবার নিতে চাওয়া সিমিওনে গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ইন্টার এ মুহূর্তে সেরা দলের একটি, তবে এটা আমাদের প্রতিশোধ নেওয়ার সময়।’
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে পিএসভি আইন্দোফেনকে আতিথেয়তা দেবে বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচটিতে যে জিতবে ওঠে যাবে শেষ আটে। প্রথম লেগে নেদারল্যান্ডস সফরে ১-১ গোলে ড্র করেছিল ডর্টমুন্ড। তবে এ ম্যাচে নিজেদের ফেবারিট মানছেন ডোনিয়েল মালেন। ডর্টমুন্ড স্ট্রাইকার বলেছেন গতকাল সাংবাদিকদের বলেছেন, ‘আমরা কি ফেবারিট? আমরা ঘরে মাঠে খেলছি—আমরাই ফেবারিট।’

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২৫ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে