হার দিয়েই এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই শুরু করলো বাংলাদেশ। আজ শনিবার কম্বোডিয়ার কাছে ১-০ গোলে হেরেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। পুরো ম্যাচে বাংলাদেশ গোল করার বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত হারের তিক্ততা নিয়েই মাঠ ছাড়তে হলো অভিষিক্ত বাংলাদেশি বংশোদ্ভূত আরহামকেও।
এদিন ম্যাচের ২৪তম মিনিটেই দশজনের দলে পরিণত হয় কম্বোডিয়া। আরহাম ইসলামকে বাজেভাবে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন কম্বোডিয়ার ফুটবলার বিশাল। প্রতিপক্ষের একজন খেলোয়াড় কমে যাওয়ার পরও জালে বল পাঠাতে পারেনি বাংলাদেশ।
শেষ দিকে সেট পিচ থেকে দারুণ একটা সম্ভাবনা জাগিয়েও ব্যর্থ হয় অতিথিরা। এর আগে রক্ষণের ভুলে গোল হজম করে তারা। ম্যাচের ৮৪তম মিনিটে প্রতিপক্ষের পাল্টা আক্রমণ থামাতে গিয়ে উল্টো গোলমুখে তালগোল পাকায় বাংলাদেশের ডিফেন্ডাররা। সেই সুযোগের সদ্ব্যবহার করে স্বাগতিকেরা। বাংলাদেশি রক্ষণের ফাঁক গলে বল চলে যায় জালে, ম্যাচে পিছিয়ে পড়েন ফয়সাল-অপুরা।
‘বি’ গ্রুপে বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষ আফগানিস্তান, ফিলিপাইন, ম্যাকাও। ২৩ অক্টোবর ফিলিপাইনের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে