চোটের কারণে উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে লামিনে ইয়ামালের খেলা নিয়ে শঙ্কা ছিল। সে শঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো। এই উইঙ্গারকে ছাড়াই ইউরোপ সেরার মঞ্চে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে খেলতে নামবে বার্সেলোনা।
চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে আগামীকাল দিবাগত রাত একটায় সেন্ট জেমস পার্কে নিউক্যাসলের আতিথেয়তা নেবে বার্সা। আসন্ন ম্যাচটির জন্য ইতোমধ্যে ২২ সদস্যের দল ঘোষণা করেছেন কাতালানদের প্রধান কোচ হান্সি ফ্লিক। সে দলে নেই ইয়ামালের নাম।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চলতি মাসের শুরুতে বুলগেরিয়া ও তুর্কির বিপক্ষে খেলেছে স্পেন। চোট থাকার পরও ব্যথা উপশমকারী উপায় অবলম্বন করে ম্যাচ দুটিতে মাঠে নামেন ইয়ামাল। বিষয়টি নিয়ে পরবর্তীতে স্পেনের কোচ ও ম্যানেজমেন্টের ওপর ক্ষোভ প্রকাশ করেন ফ্লিক। চোটের বিষয়টি সেখানেই থেমে থাকেনি। আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার পর কুঁচকির চোটে পড়েন ইয়ামাল।
এজন্য লা লিগায় নিজেদের সবশেষ ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৬–০ গোলে বিধ্বস্ত করার দিনে মাঠে নামতে পারেননি এই তরুণ ফুটবলার। এবার আরও একটি ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বার্সাকে। ইয়ামালের মতো একজন ইনফর্ম খেলোয়াড়ের অনুপস্থিতি অনেক বড় ক্ষতি জায়ান্টদের জন্য।
চলতি লিগ মৌসুমে এখন পর্যন্ত বার্সার হয়ে তিন ম্যাচে মাঠে নেমেছেন ইয়ামাল। যেখানে চারটি গোলে অবদান রেখেছেন ১৮ বছর বয়সী এই তারকা। সমান দুটি করে গোল এবং অ্যাসিস্ট করেছেন তিনি। ইন্টার মিলানের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের সবশেষ আসরের সেমিফাইনাল থেকে বিদায় নেয় বার্সা। সেবার স্পেনের শীর্ষ ক্লাবটির শেষ চারে খেলার পেছনে বড় অবদান রাখেন ইয়ামাল। নিজে ৫ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান আরও তিনটি। চোটের কারণে এবার তাকে ছাড়াই চ্যাম্পিয়নস লিগ মিশন শুরু করতে হচ্ছে বার্সাকে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
২ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
৩ ঘণ্টা আগে