
কোচ হিসেবে পেপ গার্দিওলা কতটা সফল, সেটা কারও অজানা নয়। তাঁর হাত ধরেই ম্যানচেস্টার সিটি ২০২৩ সালে জিতেছে চ্যাম্পিয়নস লিগ। ছয়বার ম্যান সিটিকে জিতিয়েছেন প্রিমিয়ার লিগ। তাই বলে যে মাঠের বাইরের ঘটনা তাঁর নজর এড়িয়ে যায়, ব্যাপারটা তা নয়। এবার বার্সেলোনায় ফিলিস্তিন ইস্যুতে তিনি রীতিমতো ক্ষোভ ঝেরেছেন। যে কারণে ম্যানচেস্টার সিটির সংবাদ সম্মেলনে থাকতে পারেননি ক্লাব ফুটবলের অন্যতম সফল এই কোচ।
গাজায় গত কয়েক বছরে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অসংখ্য ফিলিস্তিনি। সব হারানো ফিলিস্তিনি শিশুদের পাশে দাঁড়াতে গার্দিওলা ‘অ্যাক্ট এক্স প্যালেস্টাইন’ নামে এক দাতব্য কনসার্টে গিয়েছেন তিনি। সেখানে যে বক্তব্য দিয়েছেন, তা সামাজিক মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। ম্যানসিটি কোচ বলেন, ‘আমরা এখন পর্যন্ত কিছু বলিনি। কারণ, আমরা কাপুরুষ। নির্দোষ মানুষকে (ফিলিস্তিনি) মারতে পাঠায় একটা গ্রুপ। অথচ নিজেরা ঘরে বসে থাকে। ঠান্ডার সময় হিটার ছাড়ে আর গরমের সময় এসির মধ্যে আরামে বসে থাকে। সব কিছু ছাপিয়ে এটা স্রেফ মানবতার প্রশ্ন।’
সামাজিক মাধ্যমে চোখ পড়তেই ফিলিস্তিনি শিশুদের ক্রন্দনরত চেহারার ছবি দেখা যায় হরহামেশাই। তা দেখে অনেকেই অশ্রু ধরে রাখতে পারেন না। অসহায় শিশুদের দেখে গার্দিওলারও মন কাঁদে। বার্সেলোনায় দাতব্য কনসার্টে গার্দিওলা বলেন, ‘‘সামাজিক মাধ্যম বা টেলিভিশনে ধ্বংসস্তূপের মধ্যে শিশুকে কাঁদতে দেখি। যখন তাঁকে বলতে শুনি, ‘আমার মা কোথায়?’ তখন আমার মনে হয় তাদের একা ফেলে এসেছি। সে (শিশু) জানেও না যে তার মা বেঁচে নেই।’’
ফিলিস্তিনিদের পাশে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গার্দিওলা। ম্যান সিটি কোচ বলেন, ‘আমাদের অবশ্যই এগিয়ে আসতে হবে। একা উপস্থিত থাকারও অনেক মানে আছে। বোমার আঘাতে কী ক্ষতি হয় ও তারা কী চায়, সেটা অন্যভাবে ভাবতে হবে। তারা চায় না আমরা এগোতে থাকি এই ব্যাপারে। জিনিসটা আমাদের প্রতিহত করা উচিত।’
টটেনহাম হটস্পার স্টেডিয়ামে আগামীকাল ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হবে টটেনহাম-ম্যানচেস্টার সিটি। তার আগে গতকাল ম্যান সিটি যে সংবাদ সম্মেলন করেছে, সেখানে থাকতে পারেননি গার্দিওলা। তাঁর পরিবর্তে ম্যান সিটির সহকারী কোচ পেপাইন লেইন্ডার্স সংবাদ সম্মেলনে এসেছিলেন।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
১৪ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
১ ঘণ্টা আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
১ ঘণ্টা আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে