
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে চলল বলে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে প্রস্তুতিও সেরেছে দারুণভাবে। টানা দুবার চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশার চাপ যে কেমন হয়, সেটা তো তারা বুঝতেই পারছে। তবে টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে যে ঝামেলায় তারা পড়েছে, তা ঠিক করতে এখনো দু-এক দিন সময় লাগবে।
বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে আর্জেন্টিনা দল ছোটখাটো এক হাসপাতালে পরিণত হয়েছে। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ হয়ে আছেন গনসালো মন্তিয়েল, নাউয়েল মলিনা ও লেয়ান্দ্রো পারেদেস। যাঁদের মধ্যে মন্তিয়েল ও মলিনা দুজনই ভুগছেন পেশির সমস্যায়। আর লিওনার্দো বালের্দি বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন। তাঁর বিকল্প এখনো ঠিক করা হয়নি।
বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে যখন কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে আসেন, তখন তাঁর কাছে বালের্দির বিকল্প খেলোয়াড়ের নাম জিজ্ঞেস করা হয়। উত্তরে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমি কি বলেছিলাম আগামীকাল? আরও এক দিন সময় লাগতে পারে। যেমনটা গতকাল বলেছিলাম, আমাদের একটা ধারণা আছে। কিন্তু আলোচনা করেছি। তাতে হয়তো আরও এক বা দুই দিন সময় লাগতে পারে।’
আগামীকাল মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামবে আলবিসেলেস্তেরা। আর্জেন্টাইন ডিফেন্ডার বালের্দির বিকল্প কে হতে পারেন, তা নিয়ে আরও কয়েক দিন আলাপ-আলোচনা চলবে। বিস্তারিত কিছু না বলে স্কালোনি শুধুই ইঙ্গিত দিয়েছেন যে, বালের্দির বিকল্প হিসেবে তাঁর (স্কালোনি) কাছে দুই ফুটবলার রয়েছেন। টিওয়াইসির প্রতিবেদন থেকে জানা গেছে, বিকল্পদের মধ্যে গুইদো রদ্রিগেস এগিয়ে আছেন।
আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার তিন ফুটবলার গোল পেয়েছেন। ৮, ৭১ ও ৮৬ মিনিটে গোল করেছেন ভ্যালেন্তিন বারকো, লিওনেল মেসি ও থিয়াগো আলমাদা। যার মধ্যে মেসি ৭০ মিনিটে মাঠে নামার ২ মিনিটের মধ্যে পেনাল্টি থেকে গোল করেছেন। তবে নিকো পাজের খেলা স্কালোনির নজর কেড়েছে। শুরুর একাদশে থাকা পাজ খেলেছেন ৫৭ মিনিট। ৩-০ গোলে জয়ের পর আর্জেন্টাইন কোচ বলেন, ‘নিকোকে বেশ স্বচ্ছন্দে দেখেছি। আগেই দেখেছিলাম যে সে দলে ফিরে আসতে উদ্গ্রীব ছিল। আজ স্পষ্ট হয়েছে যে, সে খুব ভালো অবস্থায় আছে এবং কোমোর হয়ে যেভাবে প্রতিটি ম্যাচে খেলে, ঠিক সেভাবেই খেলেছে। আমরা খুব খুশি। কারণ, সে দারুণ একটি ম্যাচ খেলেছে। আজকের পরীক্ষাটা আমাকে সন্তুষ্ট করেছে এবং দলটির কী অভাব থাকতে পারে, সে সম্পর্কে সন্দেহ দূর হয়েছে।’
১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার অভিযানে। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আলবিসেলেস্তেরা বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু করবে। ২২ ও ২৮ জুন গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। বিশ্বকাপ অভিযান শুরুর আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আকাশী-নীলরা।

ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩৮ মিনিট আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
২ ঘণ্টা আগে
ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
২ ঘণ্টা আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
২ ঘণ্টা আগে