
২০২৪ ব্যালন ডি’অরের ভোটের ফলাফল; অর্থাৎ পয়েন্ট প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। যেখানে দেখা গেছে, ৪১ পয়েন্টের ব্যবধানে রদ্রির কাছে হেরে গেছেন ভিনিসিয়ুস জুনিয়র।
স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি পেয়েছেন ১১৭০ ভোট। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়ুস পেয়েছেন ১১২৯ ভোট। তালিকায় তিন নম্বরে থাকা ইংলিশ মিডফিল্ডার জুডে বেলিংহাম পেয়েছেন ৯১৭ পয়েন্ট।
ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের সাংবাদিকদের মাঝে ৯৯ জন (সিরিয়া ভোট দেয়নি) বেছে নিয়েছেন মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা থেকে পছন্দের শীর্ষ ১০ খেলোয়াড়কে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্ত ও ইতালির স্বনামধন্য ফুটবলার রিপোর্টার ফ্যাবরিজিও রোমানো জানিয়েছে, ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অরের জন্য শীর্ষে রেখেছেন ব্রাজিল, স্পেনের সাংবাদিকেরা। অর্থাৎ ব্যালন ডি’অরের জন্য রদ্রিকে অন্যতম দাবিদার মনে করেনি তাঁর স্বদেশি সাংবাদিক। নিজ দেশের শীর্ষ ভোট পাননি তিনি।

আর্জেন্টিনার সাংবাদিকের ভোটেও রদ্রি আছেন দুই নম্বরে। তবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা সাংবাদিকের ১ নম্বর ভোট পাননি ব্রাজিলের ভিনিসিয়ুসও। ভিনিকে রেখেছে তারা তিন নম্বরে। আর্জেন্টিনার শীর্ষ ভোটটা পেলেন জার্মান তারকা টনি ক্রুস। যিনি তালিকায় ঠাঁই পেয়েছেন সেরা দশের ৯ নম্বরে। ভিনিকে আর্জেন্টিনা ব্যালন ডি’অরের দাবিদার মনে করেনি।
ভোট প্রদানকারী ৪৯ জন সাংবাদিকের তালিকায় শীর্ষে ছিলেন রদ্রি। অন্যদিকে ভিনিসিয়ুসকে শীর্ষে রেখেছিলেন ৩৫ জন সাংবাদিক। ফ্রান্সের আরেক সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, শীর্ষ ১০ জনের তালিকায় সবার ওপরে থাকা খেলোয়াড় প্রতি ভোটে পান ১৫ পয়েন্ট, দুই নম্বরে ১২ পয়েন্ট ও ১০ পয়েন্ট পেয়েছেন তৃতীয় খেলোয়াড়। ক্রম অনুযায়ী চতুর্থ থেকে দশম স্থানের খেলোয়াড়েরা পেয়েছেন যথাক্রমে ৮,৭, ৫,৪, ৩,২ ও ১ পয়েন্ট। মোট পয়েন্ট ৬,৬৩৩।

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৩৮ মিনিট আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে