আসন্ন মৌসুমে প্যারিস সেন্ট জার্মেই নতুন কোচ আগেই ঠিক করে রেখেছিল। এমনকি ইউরোপীয় সংবাদমাধ্যমে ক্রিস্টোফার গালতিয়েরের নামও জানা গিয়েছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করার। সেটা এত দিন সম্ভব হয়ে ওঠেনি মরিসিও পচেত্তিনোর কারণে। মঙ্গলবার ক্লাবটি আর্জেন্টাইন কোচকে ছাঁটাই করার পর গালতিয়েরকে ডাগআউটের দায়িত্ব দিয়েছে পিএসজি।
ফরাসি লিগে গালতিয়ের কোচ হিসেবে বেশ সুপরিচিত। তিনি ২০২০-২১ মৌসুমে লিগ ওয়ানে লিলেকে চ্যাম্পিয়ন করেছেন। গত মৌসুম নিসের দায়িত্ব পালন করেছেন ফ্রান্সের এ কোচ। লিওনেল মেসি-কিলিয়েন এমবাপ্পে-নেইমারদের নতুন মৌসুম শুরু হবে তাঁর নেতৃত্বে। পিএসজি ৫৫ বছর বয়সী কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে। পাশাপাশি বাড়তি এক মৌসুম দায়িত্ব পালনের সুযোগও পাবেন তিনি।
চ্যাম্পিয়নস লিগ জয়ের আশায় গত কয়েক মৌসুমে প্রচুর টাকা ঢেলেছে পিএসজি। এরপরও অবশ্য সাফল্যের দেখা পায়নি তারা। দলে তারকা ফুটবলারের অভাব নেই। এমবাপ্পে, নেইমাররা ছিলেন আগে থেকেই। আবার গত মৌসুমে দলে টেনেছেন ফুটবল জাদুকর মেসিকেও। সঙ্গে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের অভিজ্ঞতাসম্পন্ন সার্জিও রামোসকে নিয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।
পচেত্তিনো মাত্র এক মৌসুম পিএসজির দায়িত্বে ছিলেন। ক্লাবের সঙ্গে আরও এক বছর চুক্তির মেয়াদ ছিল ৫০ বছর বয়সী কোচের। তাঁকে ছাঁটাই করার বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি এক বিবৃতি দিয়ে। তারা বিবৃতিতে বলেছে, ‘তাঁর ভবিষ্যতের জন্য ক্লাব শুভেচ্ছা জানাচ্ছে। তিনি ও তাঁর স্টাফরা ক্লাবের জন্য অনেক শ্রম দিয়েছেন।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে