
২৫ বছর আগের কথা। বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তখন উদীয়মান গোলরক্ষক। জাতীয় দলে অভিষেক হলেও জায়গা পাকা করতে পারছিলেন না একাদশে। সৌদি আরবে ২০০২ বিশ্বকাপ বাছাইয়ে তাঁকে নিয়ে একপ্রকার বাজিই ধরে বসেন বাংলাদেশের তখনকার কোচ জর্জ কোটান। আমিনুল কোচকে হতাশ করেননি। তাঁর দৃঢ়তায় প্রথম দেখাতেই ভিয়েতনামকে গোলশূন্য ব্যবধানে রুখে দেয় বাংলাদেশ। ফিরতি লেগের ম্যাচে অবশ্য হারে ৪-০ গোলে।
সেই ভিয়েতনামের মুখোমুখি হতে ২৫ বছর লেগে গেল। এই সময়ে জীবনের অনেক বাঁকবদল হয়েছে আমিনুলের। খেলা ছেড়ে রাজনীতিতে যোগ দিয়ে হয়েছেন মন্ত্রী। বাংলাদেশ ফুটবলেও হয়েছে অনেক পরিবর্তন। ভিয়েতনামের মতো র্যাঙ্কিংয়ের ১০৮ নম্বর দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলাটা পরিবর্তনেরই ফল।
কয়েক বছর ধরে প্রীতি ম্যাচ মানেই বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, ভুটান কিংবা মালদ্বীপ। সেখানে র্যাঙ্কিংয়ে অনেক ওপরের দল ভিয়েতনামের মুখোমুখি হওয়াটা ব্যতিক্রম ঘটনা। হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় নামবেন হামজারা।
প্রীতি ম্যাচ হলেও বাংলাদেশের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ম্যাচটা খেলেই ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে হাভিয়ের কাবরেরার দল। সিঙ্গাপুর র্যাঙ্কিংয়ে ভিয়েতনামের চেয়ে ৪০ ধাপ পিছিয়ে। বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের ব্যবধানটা ৭২ ধাপের।
বাংলাদেশে মন্ত্র এখন একটাই—কঠিন পরীক্ষায় ভালো করে আত্মবিশ্বাসের পারদ উঁচুতে নিয়ে যাওয়া। আত্মবিশ্বাস যে তলানিতে আছে, সেটা বলারও উপায় নেই। সবশেষ নভেম্বরে ভারতকে হারানোর স্মৃতি এখনো তাজা।
সেটিকে পুঁজি করেই ভিয়েতনামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়তে চান অধিনায়ক জামাল ভূঁইয়া। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ম্যাচ কঠিন হবে, তবে বাংলাদেশ উন্নতি করছে। বিশ্বাস করি, ভিয়েতনামের সঙ্গে সমানতালে লড়াই করার সামর্থ্য আমাদের আছে। নিজেদের সেরাটা দেব।’
একই সুর কোচ হাভিয়ের কাবরেরার কণ্ঠেও, ‘ভিয়েতনামের মতো শক্তিশালী দলের মুখোমুখি হওয়ার এটাই সঠিক সময়। কারণ, তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। বাংলাদেশের লক্ষ্য হলো এই ম্যাচে সর্বোচ্চ পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা, যার মাধ্যমে সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন অফিশিয়াল ম্যাচের প্রস্তুতি নেওয়া যাবে। তাদের বিপক্ষে খেলা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।’
এই ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না অভিজ্ঞ দুই ফুটবলার তপু বর্মণ ও রাকিব হোসেনকে। কার্ড-খরার কারণে এবার সফরসঙ্গী হতে পারেননি তিনি। তবে ফিরেছেন ফাহমিদুল ইসলাম। নিষেধাজ্ঞার কারণে ভারত ম্যাচে মাঠের বাইরে ছিলেন এই উইঙ্গার।
দলের সবাই এবার একসঙ্গেই অনুশীলন করেন শুরু থেকে। বাদ ছিলেন হামজা চৌধুরী। লেস্টার সিটির ম্যাচ থাকায় এবার ঢাকায় আসতে পারেননি তিনি। ২২ মার্চ ভিয়েতনামে যাওয়ার কথা থাকলেও পরশুই দলে যোগ দেন ইংল্যান্ডপ্রবাসী এই মিডফিল্ডার।
হামজাকে ছাড়া প্রতিদ্বন্দ্বিতা করা বাংলাদেশের জন্য কঠিনই হবে—সেটা নতুন করে বলতে হয় না। তবে কাবরেরা কোনো তাড়াহুড়ো করতে চান না, ‘সে গতকাল (পরশু) বিকেলে এসে পৌঁছেছে, তাই এই মুহূর্তে সে ঠিক আছে, তবে সে কেমন বোধ করছে সেই অনুযায়ী আমরা তাকে নিয়ে খুব ধীরগতিতে এগোব। আগামীকালের (আজ) জন্য আমরা এখনো সিদ্ধান্ত নিইনি।’
হামজা কি আজ খেলবেন, নাকি কিছুটা সময়ের জন্য নামবেন—বোঝা যাবে আজ সন্ধ্যায়।

সেই অ্যান্ডি ফ্লাওয়ার-গ্রান্ট ফ্লাওয়ারদের যুগের কথা। ভারতের মাঠে দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ পেয়েছিল জিম্বাবুয়ে। মাঝে ২৪ বছর পেরিয়ে গেছে, জিম্বাবুয়েকে আর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ডাকেনি ভারত। সেই অপেক্ষা আগামী বছরের জানুয়ারিতে ফুরোচ্ছে জিম্বাবুয়ের।
৬ ঘণ্টা আগে
এই হারের গ্লানি ভুলে বাংলাদেশকে এখন তাকাতে হবে সামনে। ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে সিঙ্গাপুরের। হ্যানয়ের এই ব্যর্থতা ঝেড়ে ফেলে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে কি না, এখন সেটিই দেখার বিষয়।
৮ ঘণ্টা আগে
এনিয়ে গ্রুপ পর্বে দুই ম্যাচের দুটিতেই হেরে বিদায় নিল পাকিস্তান। এর আগে তাদের ২–০ গোলে হারায় বাংলাদেশ। দুটো গোলই করেন রোনান সুলিভান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে
৯ ঘণ্টা আগে
দুই গোলে এগিয়ে থাকায় ভিয়েতনাম কিছুটা ধীরগতিতে খেলার চেষ্টা করছিল, ঠিক তখনই তারা সুযোগের সদ্ব্যবহার করে করে। বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতাকে কাজে লাগিয়ে গুয়েন হাই লং বল নিয়ে পেনাল্টি বক্সে ঢুকে পড়েন। ফাহমিদুল ইসলাম ও তারিক কাজিকে কাটিয়ে ৩৮ মিনিটে ডান কোনা দিয়ে দলের তৃতীয় গোলটি করেন তিনি।
৯ ঘণ্টা আগে