Ajker Patrika

২৫ বছর পর জিম্বাবুয়েকে ডাকছে ভারত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
২৫ বছর পর জিম্বাবুয়েকে ডাকছে ভারত
২৫ বছর পর ভারত সফরে যাবে জিম্বাবুয়ে। ফাইল ছবি

সেই অ্যান্ডি ফ্লাওয়ার-গ্রান্ট ফ্লাওয়ারদের যুগের কথা। ভারতের মাঠে দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ পেয়েছিল জিম্বাবুয়ে। মাঝে ২৪ বছর পেরিয়ে গেছে, জিম্বাবুয়েকে আর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ডাকেনি ভারত। সেই অপেক্ষা আগামী বছরের জানুয়ারিতে ফুরোচ্ছে জিম্বাবুয়ের। ২০২৭ সালের জানুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতে আসবে জিম্বাবুইয়ানরা।

জিম্বাবুয়ের এই সফরটি হবে ২০০২ সালের পর ভারতে তাদের প্রথম দ্বিপক্ষীয় সিরিজ। গত ২৪ বছরে জিম্বাবুয়ে ভারত সফরে আরও চারবার এসেছে। তবে প্রতিবারই আইসিসির টুর্নামেন্টে অংশ নিতে।

ভারতে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে ৪৮ বছর পর। আগামী বছরের জানুয়ারি থেকে মার্চে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে এবার পাঁচ টেস্টের সিরিজ। নাগপুর, চেন্নাই, গুয়াহাটি, রাঁচি ও আহমেদাবাদে হতে যাচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচটি টেস্ট। ১৯৭৯ সালের পর ১০ বার টেস্ট খেলতে ভারতে এসেছে অস্ট্রেলিয়া। এর পাঁচটি ছিল সর্বোচ্চ চার ম্যাচের সিরিজ। ভারতীয় ক্রিকেট বোর্ড ২০২৬-২৭ মৌসুমে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে গতকাল। দীর্ঘ এই মৌসুম শেষ হবে মূল আকর্ষণ বোর্ডার-গাভাস্কার ট্রফি দিয়ে। এর মধ্য দিয়েই শেষ হবে ভারতের ব্যস্ত ২০২৬-২৭ ঘরের মাঠের মৌসুম, যেখানে তারা চারটি দলের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন করবে।

সফরকারী দলগুলো হলো—ওয়েস্ট ইন্ডিজ (২৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর: তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি), শ্রীলঙ্কা (১৩ থেকে ২৭ ডিসেম্বর: তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি), জিম্বাবুয়ে (৩ থেকে ৯ জানুয়ারি: তিনটি ওয়ানডে) এবং অস্ট্রেলিয়া (২১ জানুয়ারি থেকে ৩ মার্চ: পাঁচটি টেস্ট)।

গত জুনে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনার পর এই মৌসুমেই প্রথমবারের মতো বেঙ্গালুরুতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। সেখানে ১৭ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টি এবং ১৬ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বেঙ্গালুরুসহ মোট পাঁচটি ভেন্যু এই মৌসুমে দুটি করে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করবে। অন্য ভেন্যুগুলো হলো—গুয়াহাটি (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্ট), হায়দরাবাদ (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি ও জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে), রাঁচি (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ও অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্ট) এবং আহমেদাবাদ (শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টেস্ট)। ২০২৫ সালের নভেম্বরে প্রথম টেস্ট আয়োজন করা গুয়াহাটি টানা দ্বিতীয় মৌসুমেও একটি টেস্ট ম্যাচ আয়োজন করতে যাচ্ছে।

সূচির উল্লেখযোগ্য একটি ম্যাচ হলো ১৩ ডিসেম্বর দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে। সাম্প্রতিক বছরগুলোতে শীতকালে দিল্লিতে তীব্র বায়ুদূষণ দেখা যায়। ২০১৭ সালে ভারত-শ্রীলঙ্কা টেস্টে খেলোয়াড়দের শ্বাসকষ্ট ও বমিভাবের মতো সমস্যা দেখা দিয়েছিল। গত বছর বিসিসিআই প্রথমে অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতায় একটি টেস্ট এবং নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দিল্লিতে একটি টেস্ট নির্ধারণ করেছিল। পরে সূচি অদলবদল করে দিল্লিতে এমন সময়ে ম্যাচটি আয়োজন করা হয়, যখন সাধারণত দীপাবলির সময়ের মতো দূষণের মাত্রা তীব্র হয় না।

ভারতের অন্যান্য বড় ভেন্যুগুলোর মধ্যে কলকাতা ও মুম্বাই যথাক্রমে ৩ ও ৯ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে একটি করে ওয়ানডে আয়োজন করবে।

ভারতের ২০২৬-২৭ ঘরের মাঠের সূচি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে

তিরুবনন্তপুরম (২৭ সেপ্টেম্বর), গুয়াহাটি (৩০ সেপ্টেম্বর), নিউ চণ্ডিগড় (৩ অক্টোবর)

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি

লক্ষ্ণৌ (৬ অক্টোবর), রাঁচি (৯ অক্টোবর), ইন্দোর (১১ অক্টোবর), হায়দরাবাদ (১৪ অক্টোবর), বেঙ্গালুরু (১৭ অক্টোবর)

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডে

দিল্লি (১৩ ডিসেম্বর), বেঙ্গালুরু (১৬ ডিসেম্বর), আহমেদাবাদ (১৯ ডিসেম্বর)

শ্রীলঙ্কার বিপক্ষে তিন টি-টোয়েন্টি

রাজকোট (২২ ডিসেম্বর), কাটক (২৪ ডিসেম্বর), পুনে (২৭ ডিসেম্বর)

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে

কলকাতা (৩ জানুয়ারি), হায়দরাবাদ (৬ জানুয়ারি), মুম্বাই (৯ জানুয়ারি)

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্ট

নাগপুর (২১–২৫ জানুয়ারি), চেন্নাই (২৯ জানুয়ারি–২ ফেব্রুয়ারি), গুয়াহাটি (১১–১৫ ফেব্রুয়ারি), রাঁচি (১৯–২৩ ফেব্রুয়ারি), আহমেদাবাদ (২৭ ফেব্রুয়ারি–৩ মার্চ)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: বেঁচে ফিরলেন খোকসার খাইরুল, ছিনিয়ে নিয়েছে মোবাইল ফোন

সোনার দাম দীর্ঘমেয়াদি পতনে যাচ্ছে

‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ

হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠে জামায়াত এমপির ‘বারণ’, শোনেননি ইউএনও

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত