এবারের মৌসুমটা দুর্দান্ত শুরু করেছে বার্সেলোনা। লা লিগায় এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি দলটি। আন্তর্জাতিক বিরতির পর মায়োর্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে দলটি। তবে আজ একাদশ সাজানো নিয়ে চিন্তায় পড়েছেন কোচ জাভি হার্নান্দেজ। আন্তর্জাতিক বিরতির সময় ক্লাবের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার চোটে পড়ায় হতাশ হয়েছেন জাভি।
মায়োর্কার বিপক্ষে ম্যাচটি সামনে রেখে শিষ্যদের একতাবদ্ধ ও ভালো খেলতে উদ্বুদ্ধ করছেন জাভি। তিনি বলেছেন, ‘ফুটবলারদের চোট আমাকে হতাশ করেছে। কিন্তু আমাদের সামনের দিকে তাকাতে হবে। প্রত্যেক খেলোয়াড়ের নিজস্ব একটা জগৎ আছে। চোটে পড়ার অনেকগুলো কারণ আছে। আমরা প্রধান কারণটি জানি না। সফর, পদ্ধতি (জাতীয় দলের), বাড়তি খেলা এর মধ্যে অন্তর্ভুক্ত। এটা অন্যকে দোষারোপ করার বিষয় নয়, এটি দুর্ভাগ্য। তবে আমরা ভালোভাবে নেব। এই মুহূর্তে দেখাতে হবে যে আমাদের একটি দুর্দান্ত স্কোয়াড আছে।’
মায়োর্কার বিপক্ষে ম্যাচটি যে কঠিন হতে যাচ্ছে, সেটিও জানিয়েছেন জাভি। তিনি বলেছেন, ‘ঘরের বাইরে আমাদের জন্য কঠিন ম্যাচ হতে যাচ্ছে। মায়োর্কার কোচ জাভিয়ের আগুয়েরে সব সময় প্রতিপক্ষদের কাছ থেকে সুযোগ নেয়। কারণ তারা রক্ষণাত্মকভাবে খুবই শক্তিশালী। এই মুহূর্তে তারা ভালো ছন্দে আছে। চোটের কারণে ম্যাচটা আমাদের জন্য কঠিন হবে।’
জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করতে গিয়ে চোটে পড়েছেন একাদশের নিয়মিত খেলোয়াড় রোনাল্ড আরোউহো, জুলেস কুন্দে, মেম্ফিস ডিপাই ও ফ্রেঙ্কি ডি ইয়ং। এর মধ্যে আরোউহোকে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে। ঊরুর পেশি ছিঁড়ে যাওয়ায় তাঁর অস্ত্রোপচার লাগবে। বাকিদের চোট অতটা গুরুতর নয়।
লিগে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলেছে বার্সেলোনা। এর মধ্যে একটিতে ড্র করেছে আর বাকি পাঁচ ম্যাচেই জিতেছে। ১৬ পয়েন্ট নিয়ে অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে যৌথভাবে পয়েন্ট তালিকায় দুই নম্বরে আছে বার্সা। আর ১৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
২ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৪ ঘণ্টা আগে