করিম বেনজেমার রিয়াল মাদ্রিদ ছাড়ার কথা শোনা গিয়েছিল কদিন আগেই। এবার তাঁর ক্লাব ছাড়ার কথা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, মৌসুম শেষেই বেনজেমা ক্লাব ছাড়ছেন। পরশু ক্লাব থেকে তাঁকে বিদায় সংবর্ধনা জানানো হবে। রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এই অনুষ্ঠানে থাকবেন। তবে ২০২৪ এর জুন পর্যন্ত তাঁর চুক্তি ছিল রিয়াল মাদ্রিদের সঙ্গে।
গত সপ্তাহে বেনজেমার রিয়াল ছেড়ে চলে যাওয়ার কথা জানিয়েছিল ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট দ্য অ্যাথলেতিক। এক প্রতিবেদনে তারা বলেছিল, ৩৫ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড সৌদি আরব থেকে আকর্ষণীয় প্রস্তাব পেয়েছেন। অ্যাথলেতিক আরও জানিয়েছে, রিয়াল কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে গত বুধবার বৈঠকে বসে রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বেনজেমা। তবে সেটি দলের সাধারণ সভার অংশ ছিল না। আরেক ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে, দুই বছরে ৪০ কোটি ইউরোর প্রস্তাব তাঁকে (বেনজেমা) দিয়েছে সৌদি ক্লাব আল ইত্তিহাদ, বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ৪৬০০ কোটি টাকা। এ ব্যাপারে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে ফরাসি এই তারকা ফুটবলার বলেন, ‘আমার ভবিষ্যৎ নিয়ে আলোচনা? কী জন্য? যা এসেছে, তা ইন্টারনেট থেকেই। ইন্টারনেট তো আর বাস্তবতা নয়। শনিবার আমার খেলা আছে। আগামীকাল অনুশীলন করব। তাই আমি এখন মাদ্রিদেই আছি।’
২০০৯ সালে ৩০ মিলিয়ন পাউন্ডে (৪০১ কোটি টাকায়) লিওঁ ছেড়ে রিয়ালে আসেন বেনজেমা। স্প্যানিশ জায়ান্ট লস ব্লাদের হয়ে ৬৪৭ ম্যাচে ৩৫৩ গোল করেছেন তিনি। অ্যাসিস্ট করেছেন ১৬৫ গোলে। গত মৌসুমে ৪৪ গোল করে রিয়ালকে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও সুপার কাপ এনে দিয়ে ব্যালন ডি’অর জেতেন তিনি। রিয়ালের হয়ে যুগ্মভাবে সর্বোচ্চ ২৫ শিরোপাও জিতেছেন বেনজেমা। আর গত ডিসেম্বরে নিজের ৩৫ তম জন্মদিনে ফ্রান্স জাতীয় দল থেকে অবসর নেন বেনজেমা।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে