২০২২ ফুটবল বিশ্বকাপ শেষ হতে আর বেশি দেরী নেই। আগামীকাল লুসাইলে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ফ্রান্স। যেখানে বিশ্বের অধিকাংশ ভক্ত-সমর্থক ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন দেবেন। তবে এটা নিয়ে মোটেও ভাবছেন না দিদিয়ের দেশম।
আর্জেন্টিনার হাতে শিরোপা দেখতে চাওয়ার কারণ মূলত লিওনেল মেসি। ২০০৫ থেকে শুরু করে এখনো খেলছেন। আর্জেন্টিনার জার্সিতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। যার অনেক ভক্ত রয়েছেন। পাঁচটি বিশ্বকাপ খেলে ফেলেছেন। তবে এখনো বিশ্বকাপ জিততে পারেননি। ২০১৪ বিশ্বকাপে শিরোপার কাছাকাছি গিয়েও হতাশ হতে হয়েছে মেসিকে।
দেশম আর্জেন্টিনার এত সমর্থক হওয়ার পেছনে মেসির জনপ্রিয়তাকেই মনে করেন। তারপরও তিনি খেলাতেই পূর্ণ মনোযোগ দিতে চান। ফ্রান্সের কোচ বলেন, ‘আমারও তেমনটাই মনে হচ্ছে। তবে সেটা আমাকে এত বেশি ভাবাচ্ছে না। এমন ম্যাচে আপনাকে খেলাতেই ফোকাস রাখতে হবে। আমি জানি আর্জেন্টিনা এবং বিশ্বের আরও অনেকে এবং ফ্রান্সেরও কয়েকজন চাচ্ছেন লিওনেল মেসি বিশ্বকাপ জিতুক। কিন্তু আমরা জেতার জন্য সর্বাত্মক চেষ্টা করব।’
কাতার বিশ্বকাপের আগে পাঁচবার ফাইনাল খেলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে দুইবার। তিনবার আকাশী-নীলরা হয়েছে রানার্সআপ। অন্যদিকে ফ্রান্স এই নিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলছে চতুর্থবারের মতো। এর আগের তিনবারের মধ্যে দুবার হয়েছে চ্যাম্পিয়ন। একবার হয়েছে রানার্সআপ, যেখানে ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে