২০২৪ অলিম্পিক শুরু হতে এখনো বাকি ৬ মাসের মতো সময়। এরই মধ্যে শুরু হয়েছে দক্ষিণ আমেরিকার প্রাক বাছাইপর্ব। তবে জয় দিয়ে শুরু করতে পারেনি আর্জেন্টিনা। প্যারাগুয়ের সঙ্গে কোনোমতে ড্র করল আর্জেন্টিনা।
এস্তাদিও মিসাইল দেলিগাদো স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় ভোরে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল ও প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দল। এই ম্যাচে আর্জেন্টিনা দাপট দেখিয়ে খেলেছে। ৬৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আলবিসেলেস্তের শট ছিল ৬ টি। অন্যদিকে প্যারাগুয়ে ৩৬ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট করে ৫ টি। প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। ৬৭ মিনিটে হয় ম্যাচে প্রথম গোল হয়। পেনাল্টি থেকে গোল করেন প্যারাগুয়ে মিডফিল্ডার ডিয়েগো গোমেজ। ১-০ তে পিছিয়ে থাকা আর্জেন্টিনা সমতায় ফেরে ৯০ মিনিটে। সান্তিয়াগো কাস্ত্রোর অ্যাসিস্টে গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার লুসিয়ানো গুন্দু। ম্যাচ শেষ হয় ১-১ গোলে ড্র।
২০২৪ দক্ষিণ আমেরিকা অলিম্পিক প্রাক বাছাইপর্বে খেলছে দশ দল। ‘এ’ ও ‘বি’—দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে পাঁচটি করে দল। ‘বি’ গ্রুপে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের প্রতিপক্ষ পেরু, প্যারাগুয়ে, চিলি ও উরুগুয়ে। অন্যদিকে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল রয়েছে ‘এ’ গ্রুপে। ব্রাজিলের গ্রুপে রয়েছে ইকুয়েডর, ভেনেজুয়েলা, বলিভিয়া ও প্যারাগুয়ে। দুই গ্রুপে নিজেদের মধ্যে চলবে রাউন্ড-রবিন ফরম্যাট। সেখান থেকে প্রতি গ্রুপের সেরা দুই দল খেলবে বাছাইপর্বে। তারপর শীর্ষ দুই দল জায়গা পাবে অলিম্পিকে।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
১ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৪ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে