
খবরটা আগেই পেয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়রের হাতে উঠছে না ব্যালন ডি’অর। রিয়ালও সেটি জেনে আর প্যারিস সফরে যায়নি। অথচ ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় ছিল লস ব্লাঙ্কোসদেরই ৭ জন। বর্ষসেরা ক্লাব হয়েছে রিয়াল। আর বর্ষসেরা কোচ রিয়ালই কার্লো আনচেলত্তি।
ভিনির হাতে ব্যালন ডি’অর উঠছে—এমনটাই জানিয়েছিল মার্কাসহ বেশ কয়েকটি ক্রীড়া মাধ্যম। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে বাজি ধরেছিলেন অনেকে। এমনকি গতকাল অনুষ্ঠান শুরুর আগে ফাঁস হয়ে যাওয়া একটি তালিকাকেও সবার ওপরে ছিল ভিনির নাম। কিন্তু অনুষ্ঠান শুরুর আগে আগে খবর আসতে থাকে, ভিনি নয় রদ্রির হাতে উঠছে এবারের ব্যালন ডি’অর।
ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর একের পর এক টুইটে জানা যায়, ভিনির হাতে ফ্রান্স ফুটবলের দেওয়া ব্যক্তিগত মর্যাদার এই পুরস্কার উঠছে না জেনে প্যারিসে যাচ্ছেন না রিয়ালের কেউ। আসলেই গতরাতে প্যারিসের থিয়েটার দু শাতেলেতে আলো ঝলমলে মঞ্চে দেখা যায়নি লস ব্লাঙ্কোসদের কাউকে। তারকার মেলা বসলেও ভিনি-এমবাপ্পেরা ছিলেন না। ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করে রিয়াল।
শেষ পর্যন্ত যে গুঞ্জন, সেটিই সত্যিই হয়েছে। ভিনি নয়, রদ্রির হাতে উঠেছে ব্যালন ডি’অর। কেন এভাবে পাশার দান উল্টে গেল? ভিনিকে বর্ষসেরার এই পুরস্কার না দেওয়ায় প্রশ্নবিদ্ধ হয়েছে ফ্রান্স ফুটবলের নির্বাচন প্রক্রিয়া। অনেকে মনে করছেন, মাঠের পারফরম্যান্স নয়, মাঠের বাইরে বিভিন্নভাবে আলোচিত-সমালোচিত হওয়ার কারণে উয়েফা এই পুরস্কার দেয়নি ২৪ বছর বয়সী রিয়াল ফরোয়ার্ডকে।
তবে কেন ব্যালন ডি’অর পাননি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটার ব্যাখ্যা দিয়েছেন ভিনি। ব্রাজিলিয়ান তারকা তাঁর এক্স অ্যাকাউন্টে হতাশার সঙ্গে লিখেছেন, ‘এটা (ব্যালন ডি’অর) জিততে পরবর্তীতে এর চেয়ে আরও ১০ গুন ভালো করতে হবে আমার। তারা (আমাকে পুরস্কার দিতে) প্রস্তুতই নয়।’

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৪১ মিনিট আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে