
এবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
টানা দ্বিতীয়বার সাফ জেতায় বাংলাদেশ নারী ফুটবল দলের প্রত্যেক খেলোয়াড়কে ৩ লাখ টাকা এবং কোচদের প্রত্যেককে ১ লাখ টাকা করে পুরস্কৃত করেছে সাউথইস্ট ব্যাংক। আর্থিক পুরস্কার ছাড়াও সাফজয়ী দলের প্রত্যেকের ব্যাংক একাউন্ট এর বিপরীতে দেশে-বিদেশে ব্যবহারযোগ্য একটি করে ভিসা ডেবিট কার্ড দেয়া হয়।
গত ৩০ অক্টোবর কাঠমান্ডুতে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল সাবিনা-তহুরারা। সেই ট্রফি নিয়ে দেশে ফেরার পর তাদের জন্য ১ কোটি টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেই প্রতিশ্রুতি অনুযায়ী গত ১১ নভেম্বর ৩২ জনের (খেলোয়াড় ও অফিশিয়াল) প্রত্যককে ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকার চেক হস্তান্তর করে মন্ত্রণালয়।
এ দিকে বাফুফের নতুন কমিটির পক্ষ থেকেও দেড় কোটি টাকার অর্থ পুরস্কার ঘোষণা করা হয়। এ বিষয়ে সাংবাদিকদের সামনে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেছিলেন যত দ্রুত সম্ভব তাঁরা এই পুরস্কারের অর্থ জোগাড় করে মেয়েদের হস্তান্তর করবেন। বাফুফের পাশাপাশি বিসিবিও মেয়েদের জন্য ২০ লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করে।

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
১ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে