বাণিজ্যিকভাবে ফুটবল কোচিং শুরু করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মাসিক ৩ হাজার টাকায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে সপ্তাহে তিন দিন করে অনুশীলনের সুযোগ পাবে শিশু-কিশোররা। আর বাফুফের এই উদ্যোগে চমক হয়ে এসেছেন জনপ্রিয় টিভি তারকা জাহিদ হাসান!
বিশ্বের আর কোনো ফুটবল ফেডারেশন বাণিজ্যিকভাবে ফুটবল কোচিং করায় কিনা সেটি জানা যায়নি। অন্যরা না করালেও বাফুফে জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) না জানিয়েই কমলাপুর স্টেডিয়ামে ফুটবল শেখানোর উদ্যোগ নিয়েছে। ‘বাফুফে ফুটবল একাডেমি’ নামের এই কোচিং স্কুলের শুভেচ্ছা দূত হয়েছেন জাহিদ হাসান।
বিনোদন জগতের বড় তারকা হলেও খেলাধুলা জগতে এর আগে খুব বেশি দেখা যায়নি জাহিদ হাসানকে। ফুটবলে আবাহনীর সমর্থক হলেও মোহামেডানের স্থায়ী সদস্য তিনি। তবে এই প্রথমবারের মতো জাহিদ হাসানকে এবার ফুটবলে দেখা গেল। হঠাৎ করেই কেন বাণিজ্যিক ফুটবল কোচিংয়ের শুভেচ্ছা দূত হলেন তিনি? জাহিদ হাসান নিজেই বললেন, ‘অভিনয়ে আসার আগেও তো আমরা সবাই ফুটবলে লাথি মেরেছি। ফুটবল সম্পর্কে এত কিছু শুনি, সব সময় মনে হতো একটা কিছুর সঙ্গে থাকি। ভালো কিছু হোক। আমার দ্বারা যদি কেউ উদ্বুদ্ধ হয়, ভালো দুই-একটা ছেলে বের হয়, সেই হিসেবে খুব সৎ চিন্তায়, সৎ উদ্দেশ্যে...আমার ছেলে যখন আবাহনী-শেখ জামালে খেলতে যেত, দেখতাম অনেক পরিবার এ নিয়ে কথা বলত। সেই হিসেবে এর সঙ্গে সম্পৃক্ত হওয়া।’
নিজের স্বভাব-সুলভ সহজাত রসিকতা দিয়ে সংবাদ সম্মেলন মাতিয়ে রাখলেন জাহিদ হাসান। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, ফুটবলের উদ্যোগে তাঁর স্ত্রী ও জনপ্রিয় মডেল মৌকে পাওয়া যাবে কিনা? জাহিদ জবাবটা দিয়েছেন স্বজাত ভঙ্গিতেই, ‘একবার আমেরিকা গিয়েছিলাম। তিনজন মহিলা আমাকে জিজ্ঞেস করল, কী ভাই ভাবি কই? আমি তাদের জিজ্ঞেস করলাম, তোমাদের স্বামী কই? (হাসি) ’
ছোটবেলায় ফুটবল খেলতে গিয়ে মারামারি করেছেন বলেও জানালেন জাহিদ হাসান, ‘আমি নিজে মফস্বলের ছেলে। মফস্বলের ছেলেরা একটা সময় ফুটবল খেলত। আমি নিজে খেলেছি। টাইগার বয়েজ ক্লাব ছিল। শিল্ড দিয়ে খেলেছি। ঈশ্বরদীতে খেলতে যেতাম। ছোটবেলায় সাইকেল-রিকশায় করে যেতাম। গরু মাংস খাওয়াত, ১০ টাকা করে দিত। আশপাশে খেপে খেলতে যেতাম। মারামারি হতো, চলে আসতাম। খেলেছি ভাই।’

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
২৫ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে