
৫-২ গোলে পিছিয়ে পড়ে প্রথম লেগে ৫-৪ ব্যবধানে ম্যাচ শেষ করেছিল বায়ার্ন মিউনিখ। পিছিয়ে পড়েও প্রতিপক্ষের মাঠে যারা ঝড় তুলে ঘুরে দাঁড়িয়েছে, সেই বায়ার্ন ঘরের মাঠে কী করবে, এখন এটাই দেখার। ম্যাচের আগে অবশ্য গোলবন্যার প্রতিশ্রুতিই দিচ্ছেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি।
সেমিফাইনালের দ্বিতীয় লেগ বায়ার্নের জন্য কঠিন পরীক্ষা। কিন্তু কঠিন এই ম্যাচে লক্ষ্য অর্জনে নিজেদের সেরাটা দেখাতে চায় বায়ার্ন। তাতে কিছুটা ঝুঁকি নিতে হলেও রাজি বায়ার্নের বেলজিয়ান কোচ। বলছেন, ‘চিরচেনা আক্রমণাত্মক ও ঝুঁকিপূর্ণ কৌশলেই খেলবে বায়ার্ন।’
পার্ক দে প্রিন্সেসের সেই ম্যাচে দুই দলের আক্রমণভাগের খেলোয়াড়েরা প্রতিপক্ষের রক্ষণভাগ নিয়ে ছেলেখেলায় মেতেছিলেন। ম্যাচটি এই সময়ের অন্যতম সেরা ফুটবল লড়াই হিসেবে প্রশংসিত হলেও রক্ষণভাগের দুর্বলতার কারণে কোম্পানি ও তার দল সমালোচনার মুখে পড়েছে। তবে বায়ার্নের এই কোচ নিজের পরিকল্পনা থেকে সরে আসতে নারাজ। বুদাপেস্টের ফাইনালের টিকিট কাটতে বায়ার্ন বিধ্বংসী মেজাজেই খেলবে।
এরই মধ্যে বুন্দেসলিগা জেতা বায়ার্ন এ মৌসুমে ৩২ ম্যাচে রেকর্ড ১১৬টি গোল করেছে। তবে এই অতি আক্রমণাত্মক কৌশলে তাদের রক্ষণও উন্মুক্ত হয়ে পড়ছে। গত ৬ ম্যাচে তারা ১৬ গোল হজম করেছে, যার মধ্যে ক্লিন শিট মাত্র একটি। কিন্তু বিপরীতে ওই ৬ ম্যাচে তারা ২১টি গোলও করেছে, যা তাদের আক্রমণভাগের শক্তির প্রমাণ দেয়। প্রথম লেগে নিষিদ্ধ থাকায় গ্যালারি থেকে ম্যাচ দেখা কোম্পানি বলেন, ‘আমি সাদা-কালোর পার্থক্য করা মানুষ নই। প্যারিসে যা ঘটেছে, তা আমার কাছে যৌক্তিক। আমি ক্লিন শিট রাখতে পছন্দ করি। কিন্তু আমাদের শক্তির মূল উৎসটি আমরা বিসর্জন দিতে পারি না।’
কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষেও বায়ার্ন এই সাহসিকতা দেখিয়েছিল। ম্যানুয়েল নয়ারের ভুলে শুরুতে গোল হজম করলেও শেষ পর্যন্ত দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে তারা ম্যাচ জিতেছিল। সবচেয়ে বড় কথা, বায়ার্নের ড্রেসিংরুমের খেলোয়াড়েরা কোম্পানির এই কৌশলের প্রতি পূর্ণ আস্থা রাখছেন। গত শনিবার হেইডেনহেইমের বিপক্ষে ৩-৩ ড্র করার পর জশুয়া কিমিচ বলেন, ‘আমরা মাত্র তিন দিনের ব্যবধানে আমাদের খেলার ধরন বদলে ফেলব না। আমাদের জিততে হবে, সেটা ৫-৪ হোক বা ১-০।’
প্রতিপক্ষ পিএসজি কোচ লুইস এনরিকেও রক্ষণাত্মক হওয়ার পক্ষপাতী নন। এক গোলের লিড থাকা সত্ত্বেও তিনি মনে করেন, মিউনিখে জেতার জন্য অন্তত তিনটি গোল করা প্রয়োজন। কোম্পানি বলেন, ‘পিএসজি তাদের চ্যাম্পিয়ন হওয়ার স্টাইল বদলাবে না। আর আমরাও এক পা পিছু হটব না।’

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
২৮ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে