লিওনেল মেসির পরবর্তী গন্তব্য যেন এখন সবচেয়ে বড় ‘হট টপিক’। বার্সেলোনা, আল হিলাল—গত কয়েক মাস এ দুই ক্লাবের নাম শোনা গেছে অনেকবার। এবার জানা গেছে, সৌদি ক্লাবকে এক বছর অপেক্ষায় থাকতে বলেছেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার।
গত ৯ মে আল হিলালের সঙ্গে মেসির ৪০০ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি ৫ হাজার ৪৩০ কোটি ৬৪ লাখ টাকা) চুক্তির কথা নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র এএফপিকে জানিয়েছিল। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট কদিন আগে জানিয়েছে, আল হিলাল ৬ জুন (আজ) আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি করার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিতে চায়। সৌদি ক্লাবটি মেসির পক্ষ থেকে ‘নিশ্চিত হ্যাঁ’ শোনার অপেক্ষায় রয়েছে। অন্যদিকে গতকাল ইতালির ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার বৈঠকের কথা জানিয়েছেন। রোমানো লিখেছেন, ‘সভায় মেসিকে নিয়ে এখনো বার্সেলোনা আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করতে পারেনি। উভয় পক্ষই মনে করছে সময় ফুরিয়ে আসছে… তবে লাপোর্তা ও হোর্হে মেসি ‘সৃজনশীল’ সমাধান খুঁজতে আরও কিছু সময় অপেক্ষা করতে চাইছেন।’ এই অবস্থায় আর্জেন্টাইন তারকা ফুটবলারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, আল হিলালকে ২০২৪ পর্যন্ত অপেক্ষায় রেখেছেন মেসি। গতকাল মেসির প্রতিনিধিদের সঙ্গে সভায় সৌদি প্রতিনিধিরা বিস্মিত হয়েছেন।
শনিবার পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয় পিএসজি-ক্লেরমঁ ফুত। এই ম্যাচ ছিল পিএসজির জার্সিতে মেসির শেষ ম্যাচ। আর্জেন্টাইন তারকা ফুটবলারের বিদায়ী ম্যাচ ৩-২ গোলে হেরে যায় প্যারিসিয়ানরা। মেসির শেষ ম্যাচের পর থেকে পিএসজির সামাজিক মাধ্যম গণহারে আনফলো করছেন। ইনস্টাগ্রামে ১৩ লাখের বেশি অনুসারী কমে গেছে ক্লাবটির। পিএসজিতে প্রায় দুই বছর খেলেছেন মেসি। ২০২১ সালে এসে শনিবার পর্যন্ত ৭৫ ম্যাচ খেলে করেছেন ৩২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৩৫ গোলে। দুটো লিগ ওয়ান (২০২১-২২,২০২২-২৩) এবং একটি ট্রফি দেস চ্যাম্পিয়নস জিতেছেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে