
২০১০ ফুটবল বিশ্বকাপ থেকেই আলোচনায় ভুভুজেলা। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপে লম্বা প্লাস্টিকের তৈরি এই বাঁশি বাজানোর কারণেই হইচই পড়ে গিয়েছিল বিশ্বজুড়ে। কিন্তু মার্কিন মুলুকে এবার সেই সুযোগ পাচ্ছেন না ফুটবল সমর্থকেরা।
২০২৬ ফুটবল বিশ্বকাপে ফিফা স্টেডিয়ামে ভুভুজেলা নিয়ে ঢোকা নিষিদ্ধ করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। স্টেডিয়ামের আচরণবিধি মেনেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে উল্লেখ করেছে রয়টার্স। ফলে যে ১৬ স্টেডিয়ামে এবার বিশ্বকাপ হতে যাচ্ছে, সেখানে ভুভুজেলা বাঁজিয়ে উদ্যাপন করার সুযোগ মিলছে না ফুটবলপ্রেমীদের।
দক্ষিণ আফ্রিকার ফুটবল ম্যাচগুলোতে সাধারণত বাজানো হয় ভুভুজেলা। মৌমাছির ঝাঁক একসঙ্গে উড়লে যে শব্দ শোনা যায়, এটার সঙ্গে তুলনা করা হয়েছে ভুভুজেলার শব্দকে। তবে তীব্র শব্দের কারণে অনেকে বিরক্ত হন। তুমুল সমালোচনার কারণেই মূলত ২০২৬ ফুটবল বিশ্বকাপে নিষিদ্ধ করা হয়েছে ভুভুজেলা।
ভুভুজেলা তো বটেই, এয়ার হর্নসহ মাত্রাতিরিক্ত শব্দ তৈরি করার মতো যন্ত্রও এবারের ফুটবল বিশ্বকাপে নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া লেজার রশ্মির আলো ছড়ানোর যন্ত্র লেজার পয়েন্টারও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোসহ ১৬ দেশে হবে এবারের ফুটবল বিশ্বকাপ। যার মধ্যে ১১ ভেন্যু যুক্তরাষ্ট্রে। কানাডার দুই ভেন্যুতে হবে বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ জন্য মেক্সিকোতে বরাদ্দ করা হয়েছে দুই ভেন্যু।
১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো হতে যাচ্ছে ৪৮ দলের বিশ্বকাপ। ৩৯ দিনের টুর্নামেন্টে ১০৪ ম্যাচ হবে ১৬ স্টেডিয়ামে। নিউ জার্সিতে ১৯ জুলাই হবে ফাইনাল।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে