কিছুদিন আগে লিওনেল স্কালোনিকে নিয়ে বেশ আলোচনা হচ্ছিল আর্জেন্টিনার ফুটবলে। লিওলেন মেসিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে বলে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল তখন। তবে সেসব গুঞ্জন এখন মিইয়ে গেছে। স্কালোনির অধীনেই ২০২৪ কোপা আমেরিকায় খেলবে আর্জেন্টিনা।
এমন স্বস্তির সংবাদের পর এবার জানা গেছে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা খেলতে নামার আগে সর্বশেষ প্রস্তুতির জন্য আর্জেন্টিনার প্রতিপক্ষও চূড়ান্ত হয়েছে। এশিয়া সফরে চীনে গিয়ে দুটি প্রীতি ম্যাচ খেলবে নাইজেরিয়া ও আইভরিকোস্টের বিপক্ষে। বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, চীনের সঙ্গেও নাকি একটা প্রীতি ম্যাচ খেলার আলোচনা হচ্ছিল আর্জেন্টিনার। তবে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে চীনের ম্যাচ থাকায় সেই আলোচনা আলোর মুখ দেখেনি। চীনের সঙ্গে না হলেও তাদের মাঠেই দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তারা।
চীনের হাংজুতে অলিম্পিকস স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে আর্জেন্টিনা প্রথম প্রীতি ম্যাচ খেলবে নাইজেরিয়ার বিপক্ষে। বিশ্বকাপে দুই দলকে প্রায় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যায়। আর বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে আইভরিকোস্টের মুখোমুখি হবে তারা। চীন সফরে ম্যাচটি দুটি ১৮ থেকে ২৬ মার্চের মধ্যে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
এই দুটি প্রীতি ম্যাচ দিয়ে দলকে গোছানোর শেষ সুযোগ পাবেন স্কালোনি। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা সর্বশেষ মাঠে নেমেছিল গত বছরের নভেম্বরে। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিলেন মেসিরা।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে