এ যেন পাড়ার কোনো ফুটবল ম্যাচের চিরাচরিত মারামারির দৃশ্য! এ ওকে মারার জন্য তেড়ে যাচ্ছে তো অন্যজন আবার আরেকজনকে ধাক্কা দিচ্ছে। মারামারির সময় কে মাঠের খেলোয়াড় কে বেঞ্চের খেলোয়াড় বোঝার সুযোগ নেই। দুই দলের খেলোয়াড়দের ধাওয়া পাল্টা ধাওয়াও হলো।
গতকাল ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে এমন সব ঘটনারই জন্ম দিয়েছেন ম্যানচেস্টার সিটি আর আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়েরা। শেষমেশ আতলেতিকোর গোলরক্ষক ইয়ান ওবলাক ও সিটির অধিনায়ক ফার্নান্দিওর যৌথ উদ্যোগে পরিবেশ ঠান্ডা হয়। তবে পরে যেন আর কোনো ঝামেলায় না জড়ান তাই দুই দলের ড্রেসিংরুমে পুলিশ মোতায়েন করা হয়েছিল।
শুধু মাঠে নয়, ম্যাচ শেষে টানেলেও হাতাহাতি লেগেছিল আতলেতিকো-ম্যানসিটি খেলোয়াড়দের। তাঁরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছিলেন যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ড্রেসিংরুমে পুলিশ মোতায়েন করতে হয়েছে আয়োজক কর্তৃপক্ষকে।
ঘটনার শুরু ম্যাচের ৮৭ মিনিটে। গোলশূন্য ড্রয়ের দিকে এগোচ্ছে ম্যাচ। আর ড্র হলেই চ্যাম্পিয়নস লিগের শেষ চার নিশ্চিত করবে ম্যানচেস্টার সিটি অন্যদিকে প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকায় বাদ পড়বে আতলেতিকো মাদ্রিদ। শেষদিকে গোল করতে মরিয়া আতলেতিকোর ধৈর্যচ্যুতি ঘটে। সিটির ইংলিশ ডিফেন্ডার পার্শ্বরেখার কাছ দিয়ে বল নিয়ে সামনে এগোতে চাইলে তাকে ট্যাকেল করে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফেলিপে মন্তেইরো। এত পর্যন্ত ঠিক ছিল। কিন্তু ট্যাকলের পর ফোডেন যখন হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার উপক্রম তখন তাঁকে পেছন থেকে লাথি মারেন ফেলিপে।
এদিকে মাটিতে লুটিয়ে পড়া ফোডেনের কাতরানো দেখে আতলেতিকোর আরেক ডিফেন্ডার স্তেফান সাভিচ আরেক কাঠি সরেস। ম্যাচের যেহেতু আর বেশি সময় বাকি নেই সাভিচ তাই ভাবলেন ফোডেন নিশ্চয় অভিনয় করছেন। এগিয়ে গিয়ে তাই ফোডেনকে টেনে তুলতে চাইলেন সাভিচ। মুহূর্তেই কুরুক্ষেত্রে রূপ নিল ওয়ান্দা মেত্রোপলিতানো।
পরিস্থিতি শান্ত হলে ফোডেনকে অহেতুক লাথি মারার দায়ে লাল কার্ড পান ফেলিপে আর সাভিচকে দেখানো হয় হলুদ কার্ড। পরে সবকিছু স্বাভাবিক হওয়ার পর ম্যাচ আবারও ম্যাচ শুরু হয়। অতিরিক্ত সময়ে যোগ হয় আর ৯ মিনিট। তবু ভাগ্য ফেরাতে পারেনি আতলেতিকো। শেষপর্যন্ত ০-০ ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
৪ মিনিট আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
২ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
৩ ঘণ্টা আগে