৩০ পেরোনোর পর খেলোয়াড়দের নিয়ে অবসরের গুঞ্জন ওঠে। সেখানে বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো খেলে যাচ্ছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, টনি ক্রুসরা। মেসি, রোনালদো এখনো অবসরের ঘোষণা দেননি ঠিকই। তবে ক্রুস বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন আজ সামাজিকমাধ্যমে।
অবসর প্রসঙ্গে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লম্বা এক স্ট্যাটাস দিয়েছেন ক্রুস। ২০২৪ ইউরো শেষে পেশাদার ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানাচ্ছেন তিনি। বিদায় নেওয়ার আগে তাঁর কাছে থাকছে দুটি শিরোপা জেতার। ১৪ জুন জার্মানি-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৪ ইউরো। সেটার আগে ওয়েম্বলিতে ১ জুন রাতে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল। অবসরের ঘোষণার শুরুটা করেছেন পুরোনো এক স্মৃতিচারণা করে। জার্মান তারকা মিডফিল্ডার বলেন, ‘২০১৪ সালের ১৭ জুলাই রিয়াল মাদ্রিদের হয়ে আমার পরিচয় শুরু হয়েছিল। দিনটাই আমার সবকিছু পরিবর্তন করে দিয়েছে। ফুটবলার হিসেবে জীবন তো বটেই। তবে ব্যক্তি হিসেবে বদলে গিয়েছিল। বিশ্বের সেরা ক্লাবের হয়ে নতুন যাত্রার শুরু ছিল এটা। মৌসুম শেষে দশ বছরের এক অধ্যায় শেষ হচ্ছে।’
পেশাদার ফুটবল ক্যারিয়ারে সব মিলে ৩২ শিরোপা জিতেছেন ক্রুস। যার মধ্যে রয়েছে ২০১৪ বিশ্বকাপ। চ্যাম্পিয়নস লিগ জিতেছেন পাঁচটি। ৩২ শিরোপার মধ্যে ২১ শিরোপা জিতেছেন রিয়ালের হয়ে। স্প্যানিশ ক্লাবটির প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে ক্রুস বলেছেন, ‘ক্যারিয়ারের সফল সময় কখনোই ভুলব না। যারা আমাকে আন্তরিকতার সঙ্গে বরণ করে নিয়েছেন ও আমার ওপর ভরসা রেখেছেন। তবে প্রিয় মাদ্রিদিস্তা, আপনাদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই। প্রথম দিন থেকে শেষ সময় পর্যন্ত অনেক ভালোবাসা ও সম্মান পেয়েছি। একই সঙ্গে সিদ্ধান্তটা হচ্ছে ইউরো শেষে পেশাদার ফুটবলার ক্যারিয়ারের ইতি টানব ইউরো চ্যাম্পিয়নশিপের পর।’

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
২ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
৩ ঘণ্টা আগে