কোপা আমেরিকার ফাইনালটি আনহেল দি মারিয়ারও ‘ফাইনাল’। দলের জন্য নিবেদিতপ্রাণ দি মারিয়া আগেই জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের জার্সিতে এটাই তাঁর শেষ ম্যাচ। লিওনেল মেসি কিংবা নিকোলাস ওতামেন্দি এখনো কিছু না বললেও ধরে নেওয়া হচ্ছে, মহাদেশীয় এই টুর্নামেন্টে এটাই শেষ ম্যাচ দুজনের। নিজেদের সেরাটা দিয়ে এই ‘শেষ’টা তাঁরা রাঙাবেন, এটাই তো চাওয়া আলবিসেলেস্তেদের।
আর ফাইনালে দি মারিয়া গোল পেলে হারে না আর্জেন্টিনা! কথাটা কারও কাছে বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু পরিসংখ্যান কথা বলছে এর সপক্ষেই। ২০২১ সালের কোপা আমেরিকাই বলুন কিংবা ২০২২ সালের ফিনালিসিমা—দুই ফাইনালেই আর্জেন্টিনা জিতেছে দি মারিয়ার গোলে। আর দলটির বড় অর্জনের স্মৃতি তো আর্জেন্টাইন সমর্থকদের মনে তরতাজাই থাকার কথা। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও আর্জেন্টিনার হয়ে গোল করেছিলেন দি মারিয়া। তাহলে আরেকটি কোপা জিততে মরিয়া আর্জেন্টিনার হয়ে আজ আরও এক গোল করবেন দি মারিয়া—এটাই সহজ প্রত্যাশা আলবিসেলেস্তে সমর্থকদের। কিন্তু এবার দি মারিয়ার জন্যই শিরোপা জিততে চাইছেন লিওনেল মেসি, ‘আমাদের উচ্ছ্বাসের মধ্যমণি অনেকবারই হয়েছে সে। দলের জন্য সব সময়ই নিজেদের সেরাটা দিয়েছে। এই ফাইনাল খেলেই সে অবসর নেবে, যেটা তার প্রাপ্য।’
মায়ামির হার্ডরক স্টেডিয়ামে কোপা-বিশ্বকাপ-কোপা—ত্রিমুকুট জয়ের রেকর্ডও গড়বে। ইউরোপের প্রথম এবং একমাত্র দল হিসেবে ইউরো-বিশ্বকাপ-ইউরোর ত্রিমুকুট জয়ের কৃতিত্ব স্পেনের। এবার কোপা জিতলে সে রকমই অনন্য এক ত্রিমুকুটের রেকর্ড গড়বে আর্জেন্টিনা।
আর এই ত্রিমুকুটের জন্য আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালানি তাকিয়ে দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির দিকে। সেমিফাইনালের আগে এই টুর্নামেন্টে অবশ্য নিজের ছায়া হয়ে থেকেছেন। সেমিফাইনালে কানাডার বিপক্ষে গোল করেছেন। তবে মেসির সৃজনশীল রুদ্র রূপ এখনো দেখা যায়নি কোপায়। তাঁর মতো বড় মাপের খেলোয়াড় ফাইনালে জ্বলে উঠবেন, এমনটা আশা আলবিসেলেস্তেদের।
ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বর দল আর্জেন্টিনা। ১২ নম্বরে কলম্বিয়া। মুখোমুখি লড়াইয়েও এগিয়ে মেসির দল। এ পর্যন্ত দুই দলের ৪২ সাক্ষাতের ২৫টিতেই জিতেছে আর্জেন্টিনা। ৯টি কলম্বিয়া। তাই সব দিক থেকেই প্রাক্-ফাইনালে এগিয়ে আর্জেন্টিনা। তবে এই তথ্যটা স্কালানির দলের জন্য সুখকর নয়—টানা ২৮ ম্যাচে অপরাজিত কলম্বিয়া।
তবে আজ কলম্বিয়ার অজেয় যাত্রা আর্জেন্টিনা থামিয়ে দেবে বলেই মনে করেন ইভান জামরানো। তাঁর ভাষায়, ‘স্কালানির দলের সবাইকে ভেতর থেকেই জানেন। লম্বা সময় খেলে তারা এখন একটা ইউনিট এবং সেটা প্রমাণিত। বিশ্বেরসেরা সব খেলোয়াড় তাদের—এটা দলটির বাড়তি বোনাস। তারাই ফেবারিট।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে