
ইউরোপসেরার মঞ্চে শ্রেষ্ঠত্বের মুকুট না জিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি এই দুই দলেরই। আর্সেনাল যেখানে খেলেছে ২২৩ ম্যাচ, সেখানে আতলেতিকো মাদ্রিদের অভিজ্ঞতা ১৯০ ম্যাচের। আজ রাতে সেমিফাইনালের প্রথম লেগের লড়াইয়ে যখন দল দুটি মুখোমুখি হবে, তখন মাঠের কৌশলের চেয়েও বড় হয়ে উঠবে দীর্ঘদিনের আক্ষেপ ঘোচানোর জেদ।
চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে ঘরের মাঠ এস্তাদিও মেত্রোপলিতানোতে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে আতলেতিকোর রেকর্ড রীতিমতো দুর্ভেদ্য। এখন পর্যন্ত ঘরের মাঠে ৬ ম্যাচ খেলে একটিতেও হারেনি দিয়েগো সিমিওনের দল। যদিও লিগপর্বে আতলেতিকোকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস সঙ্গী মিকেল আর্তেতার আর্সেনালের।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আতলেতিকো বস দিয়েগো সিমিওনে ভাগ্যের চেয়ে পরিশ্রমের ওপরই জোর দিয়েছেন বেশি। তিনি বলেন, ‘স্বপ্ন দেখা ভালো, কিন্তু বাস্তবতা হলো যা এই মর্ত্যে ঘটে। কঠোর পরিশ্রম করে সব অর্জন করতে হবে এবং আশা করতে হবে যেন ভাগ্য সহায় হয়।’
আর্সেনাল শিবিরে স্বস্তি ফিরিয়েছে বুকায়ো সাকার চোট কাটিয়ে ফেরা। ফরোয়ার্ড গাব্রিয়ের মার্তিনেলি দলের শক্তিমত্তা নিয়ে বলেন, ‘আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখি। লিগপর্বে আমরা তাদের বিপক্ষে জিতেছিলাম, তবে এটি সম্পূর্ণ ভিন্ন এক ম্যাচ হতে যাচ্ছে।’
সিমিওনের তুরুপের তাস চলতি আসরে ৯ গোল করা হুলিয়ান আলভারেজ । দাভিদ রায়া ও উইলিয়াম সালিবাদের নিয়ে গড়া আর্সেনাল রক্ষণভাগও রয়েছে জমাট ফর্মে। প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ—দুটি শিরোপার দৌড়ে টিকে থাকা আর্সেনালের সামনে আজ কঠিন পরীক্ষা। মাদ্রিদের দুর্গ জয় করে গানারা কি ফাইনালের পথে এগিয়ে যাবে নাকি সিমিওনের ট্যাকটিকসের মারপ্যাচে স্বপ্নভঙ্গ হবে আর্তেতা বাহিনীর, তার উত্তর মিলবে মাঠের লড়াইয়ে।

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
২৮ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে