কয়েক মৌসুম ধরেই শোনা যাচ্ছিল টটেনহাম ছাড়ছেন হ্যারি কেইন। তবে মাঝে সেই গুঞ্জন সত্যি না হলেও এবার ইংলিশ স্ট্রাইকারের ক্লাব ছাড়ার সম্ভাবনা প্রবল। বায়ার্ন মিউনিখ তাঁকে কিনতে খুবই আগ্রহী। সঙ্গে নিজেও জার্মান ক্লাবে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
ইতিমধ্যে কেইনকে দলে ভেড়াতে নিলামের টাকার অঙ্ক বাড়িয়েছে বায়ার্ন। জানা গেছে, বাংলাদেশি মুদ্রায় ৯৯৫ কোটি টাকার প্রস্তাব ইতিমধ্যে দিয়েছে বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা। আজ আবার জার্মান ক্লাব জানিয়েছে তাঁকে এই দলবদলে দলে ভেড়াতে তারা খুবই আশাবাদী। বিষয়টি খোদ নিশ্চিত করেছেন ক্লাবটির সাম্মানিক সভাপতি উলি হোনেস।
দলবদল নিয়ে টটেনহামের সভাপতি ড্যানিয়েল লেভির সঙ্গে বায়ার্নের আলোচনা হয়েছে। সঙ্গে কেইনের পরামর্শকও নাকি হোনেসকে জানিয়েছে তাঁর ক্লাব ছাড়ার কথা। সব বিষয়কে একসূত্রে গেঁথে স্পোর্ট ওয়ানকে বায়ার্ন সভাপতি বলেছেন, ‘আমাদের সঙ্গে সব আলোচনায় কেইন জানিয়েছে সে তার সিদ্ধান্তে (ক্লাব ছাড়ার) অটল আছে। যদি অন্য কিছু না ঘটে তাহলে আমরা তাকে পাব।’
বায়ার্নের হয়ে খেলার জন্যই কেইন আগামী মৌসুম টটেনহামে থাকবেন না সেটা নাকি নিশ্চিত করেছেন। এ বিষয়ে হোনেস বলেছেন, ‘সে ইউরোপের ক্লাবে খেলতে চায়। সৌভাগ্যক্রমে আমাদের হয়ে খেলার জন্যই টটেনহামে আগামী মৌসুম থাকতে চায় না। তার সামনে সুযোগ রয়েছে ইউরোপের আরেকটি শীর্ষ ক্লাবে খেলার। তার পরামর্শকরাও এ বিষয়ে সন্তুষ্টির কথা জানিয়েছে।’
শেষ পর্যন্ত বায়ার্নের সঙ্গে কেইনের চুক্তি হবে কিনা সেটা সময়ই বলে দেবে। এ জন্য অবশ্য সকলে অপেক্ষা করতে হবে। তবে স্পার্সদের সঙ্গে এখন চুক্তির মেয়াদ থাকায় তাঁকে কেন্দ্র করেই দল সাজাচ্ছেন নতুন কোচ অ্যানজে পস্তেকোগ্লু। দলের প্রি–সেশনে ২৯ বছর বয়সী স্ট্রাইকারকে স্কোয়াডে রেখেছেন তিনি।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৮ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে