
ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, লিওনেল মেসিরা না থাকায় এল-ক্লাসিকোর সেই জৌলুসটা হয়তো নেই। কিন্তু যে ‘হাইপ’ তাঁরা তৈরি করে গেছেন, এখনো রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচ ঘিরে থাকে উত্তাপ। স্প্যানিশ দুই ক্লাবের ভক্ত-সমর্থকদের মধ্যে কথার লড়াই জমে ওঠে।
ইন্টার মিলান-পিএসজি ম্যাচ দিয়ে ২০২৪-২৫ মৌসুমের ইউরোপীয় ফুটবল শেষ হয়েছে। সদ্য সমাপ্ত মৌসুমে বার্সার কাছে চারবার এল ক্লাসিকো হেরেছে রিয়াল। এখন রিয়াল-বার্সা প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গ আসছে লামিনে ইয়ামালের কারণে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পার্তিদাসো দে কোপে’ গতকাল ইয়ামালের এক সাক্ষাৎকার প্রকাশ করেছে। ভবিষ্যতে কখনো রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন কিনা, এটা জানতে চাওয়া হয় ইয়ামালের কাছে। উত্তরে স্প্যানিশ তরুণ ফুটবলার বলেছেন, ‘না, অসম্ভব (রিয়াল মাদ্রিদের হয়ে খেলা)।’
১৭ বছর বয়সী ইয়ামালের বার্সেলোনার হয়ে ২০২৪-২৫ মৌসুমটা কেটেছে অসাধারণ। সব ধরনের প্রতিযোগিতা মিলে ৫৫ ম্যাচে করেছেন ১৮ গোল ও অ্যাসিস্ট করেছেন ২৫ গোলে। চ্যাম্পিয়নস লিগের টুর্নামেন্ট সেরা একাদশেও জায়গা করে নিয়েছেন তিনি। জাদুকরী গোলে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন তিনি। এল ক্লাসিকো, স্প্যানিশ সুপার কাপ, লা লিগা জিতলেও চ্যাম্পিয়নস লিগের আক্ষেপটা যে রয়েই গেল তাঁর। ‘এল পার্তিদাসো দে কোপে’কে দেওয়া সাক্ষাৎকারে নিজের লক্ষ্য নিয়ে ইয়ামাল বলেন, ‘প্রত্যেক বছর উন্নতি করব। আগামী বছরে আরও বেশি গোল ও অ্যাসিস্ট করব। শারীরিকভাবে বর্তমানের চেয়ে অনেক বেশি শক্তিশালী হব।’
বার্সেলোনার খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর লা মাসিয়া থেকে উঠে এসেছেন ইয়ামাল। ২০২৩ সালে মাত্র ১৫ বছরে বার্সার হয়ে অভিষেক হয় তাঁর। দুই বছরে কাতালানদের জার্সিতে ১০৬ ম্যাচ খেলেছেন। করেছেন ২৫ গোল ও অ্যাসিস্ট করেছেন ৩৪ গোলে। ছন্দে থাকা এই তরুণ গড়ে চলেছেন একের পর এক রেকর্ডও।
বার্সেলোনা-রিয়ালের নিজেদের মধ্যে খেলোয়াড় কেনাবেচা একরকম ‘নিষিদ্ধ’ই বলা চলে। আনুষ্ঠানিক কোনো চুক্তি নেই ঠিকই। তবে দুই দলই বছরের পর বছর ধরে ব্যাপারটি মেনে আসছে। ২০০০ সালে লুইস ফিগো বার্সা ছেড়ে রিয়ালে যাওয়ার পর তুলকালাম কাণ্ড ঘটেছিল। এমনকি রিয়ালের জার্সিতে ক্যাম্প ন্যুতে খেলতে যাওয়া ফিগোর দিকে শূকরের মাথা ছুড়ে মারা হয়েছিল।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে