
ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড দক্ষিণ আফ্রিকার। অথচ সেই প্রোটিয়ারাই সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে ৪১৫ রান তাড়া করতে গিয়ে মুখ থুবড়ে পড়ল। ৭২ রানে অলআউট হয়ে ম্যাচ হারল ৩৪২ রানে। ওয়ানডে ক্রিকেটে রানের হিসেবে এটিই সবচেয়ে বড় জয়। এর আগে বড় জয়টি ছিল ভারতের; ২০২৩ সালে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছিল ৩১৭ রানে।
জ্যাকব বেথেল ও জো রুটের সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ৪১৪ রান তোলে ইংল্যান্ড। জবাব দিতে এসে জফরা আর্চারের পেস আর আদিল রশিদের দুর্বোধ্য স্পিনে দিশেহারা দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেছে ২০.৫ ওভারেই।
ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটারই মাথা উঁচু করে দাঁড়াতে পারেননি। লক্ষ্য তাড়ায় ৭ রানে ৪ উইকেট হারিয়ে দুঃস্বপ্নের মতো শুরু দক্ষিণ আফ্রিকার। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একপর্যায়ে ৫৭ রানে তারা হারিয়ে ফেলে ৯ উইকেট। ৭ নম্বরে উইকেটে আসা করবিন বোশ ৩২ বলে ইনিংস সর্বোচ্চ ২০ রান করলে সত্তর পেরোয় দক্ষিণ আফ্রিকা। বোশ ছাড়াও রানের দুই অঙ্ক ছুঁতে পেরেছেন আর মাত্র দুজন—ত্রিস্তান স্তাবস (১০) ও কেশব মহারাজ। ১৮ রানে ৪ উইকেট নিয়েছেন জফরা আর্চার। ১৩ রানে ৩ উইকেট আদিল রশিদ।
এর আগে প্রথম দুটি ম্যাচ হেরে সিরিজ খুইয়ে বসা ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৪১৪ রান তুলেছে তারা। ১৩টি চার ও ৩টি ছয়ে ৮২ বলে ১১০ রানের ইনিংস খেলেছেন জ্যাকব বেথেল। আর ৯৬ বলে ৬টি চারে ১০০ রান করেছেন জো রুট।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে