
চোটের কারণে একটু আগেই মৌসুম শেষ হয়েছে কিলিয়ান এমবাপ্পের। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে চলতি মৌসুমের বাকি অংশে আর ফরাসি তারকাকে পাবে না রিয়াল মাদ্রিদ। চোট পেলেও বসে নেই এমবাপ্পে। প্রেমিকাকে নিয়ে দারুণ সময় পার করছেন তিনি।
প্রেমের কারণে এর আগেও বেশ কয়েকবার আলোচনায় এসেছেন এমবাপ্পে। ফরাসি ট্রান্সজেন্ডার মডেল ইনেস রাউয, বেলজিয়ান মডেল রোজ বেরট্রাম ছাড়াও দানি গ্রেস আলমেইডারদের মতো মডেলের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছিল। সম্প্রতি খবর ছড়িয়েছে, স্প্যানিশ অভিনেত্রী এস্তের এক্সপোসিতোর সঙ্গে প্রেমে মজেছেন এমবাপ্পে।
মাদ্রিদ ডার্বি দেখতে গত ২৩ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে হাজির হয়েছিলেন এক্সপোসিতো। এর জেরেই তাঁদের প্রেমের বিষয়টি সামনে চলে আসে। বেশ কিছু স্প্যানিশ সংবাদমাধ্যম দাবি করেছে, দীর্ঘ দিন ধরেই এক্সপোসিতোর সঙ্গে প্রেম করছেন এমবাপ্পে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসের পর ঘুরতে গিয়েছিলেন তাঁরা। এরপর গত মাসে ব্যক্তিগত জেটে এক্সপোসিতোকে নিয়ে প্যারিস যান এমবাপ্পে। সেখানে একটি বিলাসবহুল হোটেলে এই জুটি সময় কাটিয়েছেন বলে জানা যায়।
এবার এক্সপোসিতোকে নিয়ে নতুন করে খবরের শিরোনাম হলেন এমবাপ্পে। আপাতত খেলা না থাকায় এক্সপোসিতোকে নিয়ে ইতালি ঘুরতে গেছেন এই ফরোয়ার্ড। এরই মধ্যে দুজনের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, বিলাসবহুল ইয়টে করে এক্সপোসিতোর সঙ্গে সমুদ্রে সময় কাটাচ্ছেন এমবাপ্পে।
এমবাপ্পে-এক্সপোসিতোর রোমান্টিক দুটি ছবি পোস্ট করেছেন ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো। ক্যাপশনে লিখেছেন, ‘প্রেমিকা এস্তের এক্সপোসিতোকে নিয়ে ছুটি উপভোগ করে যাচ্ছেন।’ ছুটি কাটাতে দূর দেশে গেলেও এখনো নিজেদের প্রেম নিয়ে খোলামেলা কিছু বলেননি এই জুটি। বরাবরই নিজেদের সম্পর্কের বিষয়টি এড়িয়ে গেছেন তাঁরা। এবার পাপারাজ্জিদের কল্যাণে ঠিকই ধরা পড়ল তাঁদের একসঙ্গে সময় কাটানোর মুহূর্ত।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
১৪ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
২ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে