নিজেদের মাঠে কিংস অ্যারেনায় কখনোই হারেনি বসুন্ধরা কিংস। তবে ড্রয়ের রেকর্ড আছে। কিন্তু আজ ভারতের মোহনবাগানের বিপক্ষে ড্র হলেও চলতো না বসুন্ধরার, সমীকরণ ছিল একটাই। জিততেই হবে। কোণঠাসা অবস্থায় সাড়ে ৬ হাজার দর্শকের সামনে জ্বলে উঠল বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নরা। এশিয়ান মঞ্চে প্রথম বাংলাদেশি দল হিসেবে মোহনবাগানকে দিল পরাজয়ের স্বাদ।
আজ এএফসি কাপের ‘ডি’ গ্রুপে দিনের প্রথম ম্যাচে মালদ্বীপের মাজিয়াকে ৩-২ গোলে হারিয়ে বসুন্ধরাকে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছিল ভারতের আরেক ক্লাব ওডিশা এফসি। তিনে নেমে যাওয়ার চাপ তো ছিলই, হেরে গেলে এবারও গ্রুপ পর্বেই থেমে যেত বসুন্ধরার এএফসি কাপ যাত্রা। ‘বাঁচা-মরা’র ম্যাচে মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে অস্কার ব্রুজোনের দল।
‘ডি’ গ্রুপে বসুন্ধরা-মোহনবাগান, দুই দলেরই পয়েন্ট সমান ৭। তবে বসুন্ধরার কাছে হারায় দুইয়ে নেমে গেছে মোহনবাগান। ৬ পয়েন্টে তিনে ওডিশা।
নিজেদের মাঠে আজ শুরু থেকেই আক্রমণাত্মক বসুন্ধরা। ম্যাচের ৭ মিনিটে দরিয়েলতন বলে শট নিতে পারলে গোল পেতে পারত বসুন্ধরা। মিগেল দামাশিনার রক্ষণচেরা পাসে দরিয়েলতন শট নেওয়ার আগেই বল গ্লাভসে নেন মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইত। পরের মিনিটে দরিয়েলতনের আরেকটি শটও ঠেকান মোহনবাগান গোলরক্ষক।
সাত মিনিট পর আবারও আক্রমণ বাংলাদেশি দলটির। ১৩ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শট নেন রবসন রবিনহো। তার ডান পায়ের বাঁকানো শট অল্পের জন্য খুঁজে পায়নি জাল।
বসুন্ধরার আক্রমণ ঠেকিয়েই ১৭ মিনিটে মোহনবাগানকে এগিয়ে নেন লিস্টন কোলাচো। বাঁ প্রান্ত থেকে অস্ট্রেলিয়ান জেসন কামিন্সের শট ফিস্ট করে ফেরান বসুন্ধরা গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ। বল তার হাতে লেগে চলে যায় ফাঁকায় দাঁড়ানো কোলাচোর পায়ে। ফাঁকা পোস্টে ঠান্ডা মাথায় বল পাঠান মোহনবাগান ফরোয়ার্ড।
সেই গোল শোধ দেওয়ার সুযোগটাকে পোস্টের ওপর দিয়ে শট দিয়ে নষ্ট করেন দরিয়েলতন। ২১ মিনিটে চার্লস দিদিয়েরের রক্ষণ চেরা পাসে গোলরক্ষককে একা পেয়েও ক্রসবারের ওপর দিয়ে শট নেন দরিয়েলতন।
৩১ মিনিটে আবারও ব্যর্থ বসুন্ধরা। বাঁ প্রান্ত রাকিবের ক্রস থেকে বল ভলি করতে গিয়ে ক্রসবারের ওপর দিয়ে বাইরে মারেন মিগেল দামাশিনা।
গোলরক্ষক শ্রাবণ দেয়াল হয়ে না দাঁড়ালে ৩৫ মিনিটে দ্বিতীয় গোলটা হজম করতেই হতো বসুন্ধরাকে। বক্সের বাইরে থেকে প্রথম শটে নেন আরমান্দো সাদেকু। শ্রাবণ ফেরান সেই শট। ফিরতি বলে শট নেন কামিন্স। শ্রাবণ ঠেকান সেই শটও।
প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে দারুণ এক শটে বসুন্ধরাকে সমতায় ফেরান মিগেল দামাশিনা। ৪৪ মিনিটে বক্সের বাইরে থেকে রাকিবের পাসে দিদিয়েরের পা হয়ে বল পান ব্রাজিলিয়ান মিগেল। শট নেওয়ার মতো সুবিধাজনক অবস্থায় ছিলেন না বলে শরীরটাকে খানিকটা বাঁকিয়ে বাঁ পায়ের শট নিলেন মিগেল। তাঁর শট মোহনবাগান গোলরক্ষককে ফাঁকি দিয়ে সোজা জালে।
বিরতির পর বসুন্ধরাকে গোল বঞ্চিত করে গোলপোস্ট। ৫১ মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে রবসনের শট আটকায় সাইড পোস্টে। ৫৮ মিনিটে তাঁর মাটি কামড়ানো শটও হয় লক্ষ্যভ্রষ্ট।
সময় কমে আসার সঙ্গে সঙ্গে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার অবস্থায় চলে যাচ্ছিল বসুন্ধরা। ম্যাচ যখন হাতছাড়া হচ্ছে তখন ৮০ মিনিটে এগিয়ে এলেন অধিনায়ক রবসন। চার্লস দিদিয়েরের পাস থেকে দরিয়েলতনের কাট ব্যাকে মাটি কামড়ানো শট নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। মোহনবাগান গোলরক্ষককে দর্শক বানিয়ে সেই শট জড়িয়ে যায় জালে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪২ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে