কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যখন নেইমার ও লিওনেল মেসি ছিলেন, তখন অন্যরকম একটা দল ছিল পিএসজি। সেই সুসময় এখন অতীত প্যারিসের দলটির। প্যারিস ছেড়ে নেইমার সৌদির আল হিলালে চলে গেছেন। মেসি যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। আগামী জুনে এমবাপ্পেরও পার্ক দে প্রিন্সেস ছাড়া অনেকটাই নিশ্চিত।
তবু চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ ক্ষয়িষ্ণু শক্তির এই পিএসজিকেই ভালো সমীহ করছেন বার্সেলোনা কোচ জাভি। বার্সার বিপক্ষে শেষ আটে পিএসজিকেই ফেবারিট মানছেন তিনি। আগামী ১০ এপ্রিল দিবাগত রাতে হবে দুই দলের শেষ আটের প্রথম লেগ।
গত পরশু সুইজারল্যান্ডের নিওনে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র হয়েছে। সেই ড্রয়ের পর প্রতিপক্ষ হিসেবে পাওয়া পিএসজিকে নিয়ে আজ বার্সা কোচ বলছেন, ‘আমি ফেবারিট তকমাটা তাদেরকেই দেব। আমরা বেশি চ্যাম্পিয়নস লিগ জিতেছি। কিন্তু যে অর্থনৈতিক অবস্থায় রয়েছে তারা, তাতে (নতুন খেলোয়াড় চুক্তিবদ্ধ করার ক্ষেত্রে) আমাদের যে সীমাবদ্ধতা, সেটা তাদের নেই।’
উয়েফার টুর্নামেন্টে মুখোমুখি লড়াইয়ে দুই দলের অবস্থান অবশ্য সমান সমান। এ পর্যন্ত হওয়া দুই দলের ১২ সাক্ষাতে দুই দলেরই সমান ৪টি করে জয়। বাকি ৪টি ম্যাচে হয়েছে ড্র। এই পরিসংখ্যানেও চেয়েও দুই দলের সাক্ষাতে বার্সার বড় প্রেরণা হতে পারে চ্যাম্পিয়নস লিগে ২০১৬-১৭ মৌসুমে দ্বিতীয় রাউন্ডের সাক্ষাৎ। প্রথম লেগে প্যারিসে গিয়ে ৪ গোল হজম করেছিল তারা। সেই হারের পর সবাই ধরে নিয়েছিল দ্বিতীয় রাউন্ডের বৈতরণি আর পার হওয়া হবে না তাদের। কিন্তু ফিরতি লেগে ঘরের মাঠে সবাইকে চমকে দিয়ে ৬-১ গোলে জেতে বার্সা। তখন কাতালান দলটির ডাগআউটে ছিলেন যিনি, সেই লুইস এনরিকে এখন পিএসজির ডাগআউটে। যিনি আবার জাভিরও গুরু।
সেই ঘটনা নিশ্চয়ই অজানা নয় জাভির। তারপরও পিএসজিকে ফেবারিট বলার একটাই অর্থ—এবার শুরু থেকেই প্রতিপক্ষকে নিয়ে সতর্ক বার্সা।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৭ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে