
বর্ণাঢ্য ক্যারিয়ারে অনেক রেকর্ড ধরা দিয়েছে লিওনেল মেসির হাতে। ক্যারিয়ারের অন্তিম পর্যায়ে এসে আরও একটি রেকর্ড গড়লেন আর্জেন্টাইন সুপারস্টার। তাঁর রেকর্ডের দিনে ইতিহাস গড়ে প্রথমবারের মতো মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে-অফের কনফারেন্স সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি।
এমএলএস কাপ প্লে-অফের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচে ন্যাশভিলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি। জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় ফ্লোরিডার ক্লাবটি। প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতায় থাকায় শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছিল। এমন সমীকরণে মায়ামির কাছে পাত্তাই পেল না ন্যাশভিল।
ক্যারিয়ারের সায়াহ্নে এসেও নিয়মিত গোলের দেখা পাচ্ছেন মেসি। ন্যাশভিলের বিপক্ষেও দেখা গেল তেমন চিত্র। মায়ামিকে সেমিফাইনালে নিতে সামনে থেকে নেতৃত্ব দেন ১০ নম্বর জার্সিধারী। দুটি গোল করেন তিনি। এ ছাড়া সতীর্থ তাদেই আলেন্দেকে দিয়েও একটি গোল করান। এটা মেসির ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট।
পেশাদার ফুটবলে খেলা চালিয়ে যাচ্ছেন, এমন কারও এই কীর্তি নেই। সব মিলিয়ে তালিকার শীর্ষে আছেন ফেরেঙ্ক পুসকাস। ৪০৪টি অ্যাসিস্ট আছে হাঙ্গেরির কিংবদন্তি ফুটবলারের নামের পাশে। পুসকাসকে পেছনে ফেলে শীর্ষে ওঠা মেসির জন্য শুধু সময়ের ব্যাপার।
চেজে স্টেডিয়ামে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি মায়ামি। দশম মিনিটে মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে প্রতিপক্ষের চার ডিফেন্ডারের বাধা পেরিয়ে বাঁ পায়ের শটে জাল কাঁপান মেসি। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাবেক পিএসজি তারকা। ৭৩ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন আলেন্দে। জর্দি আলবার বাড়ানো বল থেকে ঠিকানা খুঁজে নেন এই আর্জেন্টাইন উইঙ্গার। তিন মিনিট পর মেসির রেকর্ড গড়া অ্যাসিস্ট থেকে ব্যবধান বাড়ান আলেন্দে। মায়ামির গোল উৎসবের দিনে একরকম দর্শকের ভূমিকা পালন করেছে ন্যাশভিল। কনফারেন্স ফাইনালে ওঠার মিশনে মেসি-আলবাদের প্রতিপক্ষ সিনসিনাটি।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
৩৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে