প্যারিস ফ্যাশন উইকে উপস্থিত হয়ে আলো ছড়িয়েছেন ক্রীড়া দুনিয়ার তারকারা। দুই ফুটবল তারকা পল পগবা ও রবার্ট লেভানডফস্কির সঙ্গে এই আয়োজনে দেখা গেছে টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকেও। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ফ্যাশন দুনিয়ার ঝলমলে এই আয়োজন, চলবে ৮ মার্চ পর্যন্ত।
পগবার সঙ্গে এই আয়োজনে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী যুলাই পগবা। এ সময় মার্কিন সংগীত তারকা ফারেল উইলিয়ামসের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলতেও দেখা যায় তাঁকে।
পগবা ছাড়াও এই আয়োজনে স্ত্রীসহ উপস্থিত ছিলেন পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কি।
ফিফা বর্ষসেরা তারকা লেভার সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী আনা। এ সময় ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদে বুকের কাছে নীল ও হলুদ ফিতা লাগিয়ে রাখতে দেখা যায় লেভা ও আনাকে।
পগবা ও লেভা ছাড়া এই অনুষ্ঠানে দেখা গেছে পিএসজি তারকা মার্কো ভেরাত্তিকেও। পগবার সঙ্গে দাঁড়িয়ে ছবিও তুলেছেন ভেরাত্তি। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামসও।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২৫ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে