
প্রথমবারের মতো ক্রীড়াবিদদের জন্য মাসিক ভাতা ও বিশেষ ‘ক্রীড়া কার্ড’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত দেশের বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়েরা। তাদের বক্তব্যে উঠে এসেছে দীর্ঘদিনের আক্ষেপ ঘোচানোর স্বস্তি এবং আগামীর নতুন স্বপ্নের কথা।
প্রথম ধাপে ১২৯ ক্রীড়াবিদ পেয়েছেন ১ লাখ টাকা করে মাসিক ভাতা। এত দিন ক্রিকেট-ফুটবলের বাইরে অন্য অ্যাথলেটদের জন্য জীবনধারণ ছিল কঠিন। সেই অনিশ্চয়তা দূর হওয়া প্রসঙ্গে বাংলাদেশ নারী ফুটসাল দলের অধিনায়ক সাবিনা খাতুন জানান, এখন চোখ বন্ধ করে খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়া যাবে। সাফজয়ী অধিনায়ক বলেন, ‘খেলোয়াড়েরা এখন চোখ বন্ধ করে খেলাকে পেশা হিসেবে নিতে পারবে এবং সেই মুহূর্তটা আমার মনে হয় চলে এসেছে। এই ভাতা কার্ড যেটা সরকার থেকে আমাদের দিয়েছে, সেটার কারণে খেলোয়াড়দের খেলার চাহিদাটা অনেক বেড়ে যাবে এবং কমপিটিশন লেভেলটা আমার মনে হয় আরও বাড়বে।’
ইসলামিক সলিডারিটি গেমসে রুপাজয়ী টেবিল টেনিস খেলোয়াড় জাবেদ ক্রীড়াঙ্গনের অবস্থা পাল্টে দেওয়ার হাতিয়ার হিসেবে দেখছেন ক্রীড়া ভাতা কর্মসূচিকে। তিনি বলেন, ‘আমাদের অনেক দিনের চাওয়া ছিল ক্রীড়াটা পেশা হিসেবে আমরা নিতে চাই। তো আমার বিশ্বাস তিনি (প্রধানমন্ত্রী) যে সিদ্ধান্তটা নিয়েছেন, এটা ক্রীড়াঙ্গনের পুরো চেহারাটাই পরিবর্তন করে দেবে এটা আমার বিশ্বাস।’
দীর্ঘদিন ধরে অলিম্পিক বা কমনওয়েলথ গেমসে বাংলাদেশের অংশগ্রহণ ছিল অনেকটা নামমাত্র। তবে এখন নিয়মিত বড় অঙ্কের মাসিক বেতন পাওয়ার নিশ্চয়তা স্বপ্ন দেখাচ্ছে বড় আসরের। টেবিল টেনিস তারকা খই খই সাই মারমা বলেন, ‘আসলে কখনো ভাবতেই পারি নাই যে মাসে বেতন পাব। এটা প্রত্যেক খেলোয়াড়ের জন্য খুশির ব্যাপার। যেহেতু এ রকম একটা সাপোর্ট পাচ্ছি দেশ থেকে এবং দেশের প্রধানমন্ত্রী যে আমাদের সুযোগ করে দিয়েছে, তো আমরা চেষ্টা করব অলিম্পিক পর্যায়ে খেলার এবং আরও ভালো করার।’
সদ্য এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতে আশা হিমু বাছাড় মনে করেন, এই উদ্যোগ পাইপলাইনের খেলোয়াড়দের আত্মবিশ্বাস জোগাবে। তিনি বলেন, ‘যেখানে ভবিষ্যৎ নেই, সেখানে তো কেউই যেতে চায় না। সবাই একটা নির্দিষ্ট ভালো একটা ভবিষ্যতের দিকে এগোতে চায়। ...আমাদের যে পিছের পাইপলাইনের যে আর্চাররা আছে বা খেলোয়াড়েরা আছে, তারা আরও বেশি আত্মবিশ্বাসী হবে এবং সামনের দিকে এগোনোর চেষ্টা করবে।’
আর্থিক সংকটের কারণে অনেক সময় অ্যাথলেটরা খ্যাপ খেলার দিকে ঝুঁকে পড়েন। ব্যাডমিন্টন তারকা আল আমিন জুমার সেই বাস্তবতার কথা তুলে ধরে বলেন, ‘আমাদের সিজনের দিকে আর তাকাতে হবে না। কারণ এত বড় একটা সম্মাননা দিয়েছে আজকে... আমাদের ইন্টারন্যাশনালে অনেক ভালো রেজাল্ট আছে। তো ইনশা আল্লাহ আমাদের জুনিয়র প্লেয়ার যারা আছে তারাও আরও আগ্রহী হবে এখন ব্যাডমিন্টন খেলার জন্য।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৮ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে