আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা তো আগেই দিয়েছিল ইন্টার মিয়ামি। লিওনেল মেসিকে কীভাবে বরণ করে নেয়, তা-ই দেখতে যেন ভক্ত-সমর্থকদের ছিল অধীর অপেক্ষা। জাঁকজমকপূর্ণ এক বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে মিয়ামি। এই অনুষ্ঠান দেখে মুগ্ধ হয়েছেন আর্জেন্টাইন এই ফুটবলার।
ডি আর ভি পিএনকে স্টেডিয়ামে গতকাল ‘দ্য আনভেইলিং’ অনুষ্ঠানের আয়োজন করে ইন্টার মিয়ামি। এই অনুষ্ঠানের মধ্যমণি তো ছিলেন মেসি। তবে মেসিকে দেখতে ভক্ত-সমর্থকদের অপেক্ষা বাড়িয়েছে বাজে আবহাওয়া। ঝড়বৃষ্টি, বজ্রপাত হওয়ায় অনুষ্ঠান শুরু হয় দেরীতে। কয়েক ঘণ্টা পর আতশবাজিতে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে ছিলেন ইন্টার মিয়ামির মালিক হোর্হে মাস ও সহস্বত্বাধিকারী ডেভিড বেকহামসহ আরও অনেকে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সপরিবারে এসেছেন মেসি। অনুষ্ঠানে আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার বলেন, ‘অসংখ্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আমাকে এভাবে স্বাগত জানানোয় মিয়ামির সবাইকে ধন্যবাদ। যেদিন থেকে এখানে এসেছি, সেদিন থেকে দারুণ ভালোবাসা পাচ্ছি। হোসে, হোর্হে এবং ডেভিডকে এই স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। তাদের কারণেই এখানে সবকিছু নিজের করে নিতে পেরেছি।’
প্যারিস সেইন্ট জার্মেইয়ের সঙ্গে এ বছর শেষ হয় মেসির দুই বছরের পথচলা। পিএসজির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে যখন ক্লাব ছাড়ার কথা শোনা যায়, তখন বার্সেলোনা, আল হিলাল, ইন্টার মিয়ামি-এই তিন ক্লাবে যাওয়ার গুঞ্জন চলতে থাকে। বেকহাম তখন মেসির ইন্টার মিয়ামিতে খেলার কথা বলেছেন। ইন্টার মিয়ামিতে যাওয়ার কথা বলেছেন মেসি নিজেও। আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের ভাষ্য, ‘খুশি মনেই আমি এই শহরকে বেছে নিয়েছি। ভালো সময় ও দারুণ কিছু জিনিস উপভোগ নিঃসন্দেহে উপভোগ করতে যাচ্ছি। সত্যিই এখানে আমি অনুশীলন করতে চাই, এখানে জিততে চাই ও ক্লাবের উন্নয়নে কাজ করতে চাই। আশা করি, পুরো টুর্নামেন্টেই আমাদের পাশে থাকবেন। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি সতীর্থরা নিজেদের উজাড় করে দেবে।’

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে