
হঠাৎই খেই হারিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ চার ম্যাচের দুটিতেই হেরেছে আলবিসেলেস্তেরা। যেখানে সবশেষ হারটি এসেছে গতকাল আসুনসিওনের দেলচাকো স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে। হারের পর আর্জেন্টিনার দুশ্চিন্তাও বেড়েছে।
প্যারাগুয়ের কাছে হারের এক সপ্তাহ না যেতেই আবারও মাঠে নামতে হচ্ছে আর্জেন্টিনাকে। বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় লা বম্বনেরায় শুরু হবে বিশ্বকাপ বাছাইপর্বের আর্জেন্টিনা-পেরু ম্যাচ। পেরুর বিপক্ষে ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস তাগলিয়াফিকো-এই দুই আর্জেন্টাইন ফুটবলারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে, তাঁদের দুজনের স্ক্যান করতে হবে। রোমেরোর ব্যথা ডান পায়ে। আর তাগলিয়াফিকো এক মাস ধরে ঘাড়ের ব্যথায় ভুগছেন।
দেলচাকো স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত প্যারাগুয়ের বিপক্ষে রোমেরো, তাগলিয়াফিকো দুজনেই শুরুর একাদশে ছিলেন। তাগলিয়াফিকো পুরো ৯০ মিনিট খেলেছেন। রোমেরো খেলতে পেরেছেন ৪৬ মিনিট। ম্যাচে ১১ মিনিটে লাওতারো মার্তিনেজের গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে প্যারাগুয়ে। ১৯ ও ৪৭ মিনিটে প্যারাগুয়ের গোল দুটি করেছেন আন্তোনিও সানাব্রিও এবং ওমর আলদেরেতে। ম্যাচে রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ লিওনেল মেসিকে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা গেছে।
প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হারের পরও বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১১ ম্যাচে ২২ পয়েন্ট এখন আলবিসেলেস্তেদের। দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৯। তারা খেলেছে ১০ ম্যাচ। ব্রাজিল ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। মাতুরিন স্টেডিয়ামে পরশু মধ্যরাতে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। ৪, ৫ ও ৬ নম্বরে থাকা উরুগুয়ে, ইকুয়েডর, প্যারাগুয়ে তিন দলেরই পয়েন্ট ১৬। যার মধ্যে উরুগুয়ে খেলেছে ১০ ম্যাচ। ১১টি করে ম্যাচ খেলেছে ইকুয়েডর ও প্যারাগুয়ে।
আরও পড়ুন:
ব্রাজিলের পর আর্জেন্টিনার বিপক্ষেও প্যারাগুয়ের চমক

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
১ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৪ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে