সংক্ষিপ্ত তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই ভিনিসিয়ুস জুনিয়র ব্যালন ডি’অর জিতবেন বলে প্রত্যাশা করছিলেন ফুটবল বিশ্লেষক, কোচ ও সাবেক-বর্তমান ফুটবলাররা। আজ বাংলাদেশ সময় আজ রাতেই ঘোষণা হবে ব্যালন ডি’অর জয়ীর নাম। কিন্তু তার কয়েক ঘণ্টা আগেই বদলে গেল দৃশ্যপট।
সামাজিক যোগাযোগমাধ্যম গুঞ্জন ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুস নয় স্পেনের মিডফিল্ডার রদ্রি পাচ্ছেন এবারের ব্যালন ডি’অর। ব্যাপারটি যেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সমর্থকদের জন্য দুঃসংবাদও। ভিনি যদি জেতেন তাহলে ১৭ বছর পর ব্রাজিলের কোনো ফুটবলারের হতে উঠত ব্যালন ডি’অরের।
ইতালিয়ান স্বনামধন্য ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিসিও রোমানোও তাঁর এক্সে একটা পোস্ট করে জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের কোনো প্রতিনিধি যাচ্ছেন না ব্যালন ডি’অরের অনুষ্ঠানে। কারণ, রিয়ালের কোনো খেলোয়াড়ের হাতে উঠবে না এই ট্রফি।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, প্যারিসে ব্যালন ডি’অর অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছে মাদ্রিদের ক্লাবটি। যেখানে পুরো দলেরই প্যারিসে যাওয়ার কথা ছিল, সেখানে এখন কেউই যাচ্ছেন না। মার্কা ইঙ্গিত দিয়েছে, ভিনিসিয়ুসের এবারের ব্যালন ডি’অর জেতা হচ্ছে না বলেই প্যারিসে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছে রিয়াল।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ব্যালন ডি’অরের ভোটের একটি ছবি। যেখানে দেখা যায় স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি ৪২১ ভোট পেয়ে ব্যালন ডি’অর জিততে চলেছেন। ৩৮০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন ভিনি। ১৯৬০ সালে লুইস সুয়ারেজের পর ব্যালন ডি’অর জিততে পারেননি স্পেনের আর কোনো ফুটবলার।

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৩৯ মিনিট আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে